Apan Desh | আপন দেশ

সার

সারের ডিলার নিয়োগে অনিয়ম তদন্তের সুপারিশ

সারের ডিলার নিয়োগে অনিয়ম তদন্তের সুপারিশ

সারের ডিলার নিয়োগে বিভিন্ন জায়গায় নানা অনিয়ম হয়েছে বলে অভিযোগ উঠেছে। অনিয়মের অভিযোগ তদন্ত করে মন্ত্রণালয়কে ব্যবস্থা নেয়ার সুপারিশ করেছে কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। সোমবার (২৬ অক্টোবর) জাতীয় সংসদের কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক হয়। এতে সভাপতিত্ব করেন মো. শাহাদাত হোসেন। বৈঠকে সারের মজুত ও বিতরণ এবং ডিলার নিয়োগ নিয়ে আলোচনা হয়। বৈঠকে কমিটির সদস্য বিএনপির এমপি মো. মোস্তাফিজুর রহমানের প্রস্তাবের পরিপ্রেক্ষিতে সার বিতরণ, মজুত ও ব্যবস্থাপনা কার্যক্রম এবং সারের অবৈধ মজুত, বিপণনসহ অন্যান্য অনিয়ম সরেজমিনে পরিদর্শন করার সিদ্ধান্ত নেয়া হয়। এরপর সংশ্লিষ্ট সমস্যা চিহ্নিতকরণ ও তা নিরসনে সুনির্দিষ্ট সুপারিশ প্রণয়নের লক্ষ্যে তিন সদস্যবিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়। কমিটিতে মো. মোস্তাফিজুর রহমানকে আহবায়ক ও মো. রোকন উদ্দীন বাবুল (এমপি) ও মোছা. সাবিরা সুলতানা (এমপি)কে সদস্য রাখা হয়।

০৯:১৬ পিএম, ২৬ অক্টোবর ২০২৬ সোমবার

বোদায় ৯৬ পূজামণ্ডপের নিরাপত্তায় আনসার-ভিডিপি

বোদায় ৯৬ পূজামণ্ডপের নিরাপত্তায় আনসার-ভিডিপি

পঞ্চগড় বোদা উপজেলায় দুর্গাপূজার নিরাপত্তায় ৯৬টি দুর্গা পূজামণ্ডপে দায়িত্ব পালন করছেন ৬২৮ জন আনসার ও ভিডিপি সদস্য। সদস্যরা পালাক্রমে দিন-রাত দায়িত্ব পালন করছেন। পূজামণ্ডপে নিরাপত্তা নিশ্চিত করা ও যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে সতর্ক অবস্থানে রয়েছেন তারা। জানা জেছে, পুরুষ আনসার ও ভিডিপি সদস্যরা সাত দিন এবং নারী আনসার ও ভিডিপি কর্মীরা ছয় দিনব্যাপী নিরাপত্তার দায়িত্ব পালন করবেন। এদের মধ্যে দায়িত্বে রয়েছেন ৪৩৬ জন পুরুষ ও ১৯২ জন নারী আনসার-ভিডিপি সদস্য। তারা নিজ নিজ পূজামণ্ডপে দায়িত্ব পালন করছেন।

০৩:৫০ পিএম, ২০ অক্টোবর ২০২৬ মঙ্গলবার

বোদায় ১২০ বস্তা সার জব্দ

বোদায় ১২০ বস্তা সার জব্দ

পঞ্চগড়ের বোদায় অবৈধভাবে সরকারি সার পাচারের সময় ১২০ বস্তা ডিএপি সারসহ একটি মাহিন্দ্রা গাড়ি জব্দ করেছে প্রশাসন। এ ঘটনায় জড়িত থাকার দায়ে নুরনবী এন্টারপ্রাইজ নামের এক সার ডিলারকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একইসঙ্গে তার ডিলারশিপ বাতিলের সুপারিশ করা হয়েছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুরে বোদা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রবিউল ইসলাম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ দণ্ডাদেশ দেন। স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার (১২ অক্টোবর) রাতে বোদা উপজেলার সাতখামার এলাকায় অবস্থিত বিসিআইসি অনুমোদিত সার ডিলার নুরনবী এন্টারপ্রাইজের গোডাউন থেকে ১২০ বস্তা ড্যাপ সার একটি মাহিন্দ্রা গাড়িতে লোড করে পার্শ্ববর্তী আটোয়ারী উপজেলায় পাচার করা হচ্ছিল। বিষয়টি টের পেয়ে বোদা পৌরসখার ৯ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর শাহজাহান আলমসহ স্থানীয় এলাকাবাসী গাড়িটি আটক করেন। খবর পেয়ে উপজেলা কৃষি কর্মকর্তা ও বোদা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে সারসহ গাড়িটি জব্দ করে উপজেলা কৃষি অফিস কার্যালয়ে নিয়ে যায়।

০৭:০১ পিএম, ১৩ অক্টোবর ২০২৬ মঙ্গলবার

ঈশ্বরগঞ্জে ভূমিকম্প-অগ্নিকাণ্ড মোকাবিলায় মহড়া

ঈশ্বরগঞ্জে ভূমিকম্প-অগ্নিকাণ্ড মোকাবিলায় মহড়া

ভূমিকম্প ও অগ্নিকাণ্ডের সময় কীভাবে জীবন রক্ষা করতে হবে, তা হাতে-কলমে দেখানো হয়েছে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে। ঘর থেকেই শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি-এ প্রতিপাদ্যে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে শিক্ষার্থীদের সচেতন করতে র‍্যালি, আলোচনা সভা ও দুর্যোগ মোকাবিলাবিষয়ক মহড়ার আয়োজন করা হয়।  মঙ্গলবার (১৩ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে ঈশ্বরগঞ্জ বিশ্বেশ্বরী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এসব কর্মসূচি হয়। মহড়ায় ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নেভানো, আহত ব্যক্তিকে উদ্ধার, স্ট্রেচারে করে নিরাপদ স্থানে সরিয়ে নেয়া এবং অ্যাম্বুলেন্সে তোলার পদ্ধতি প্রদর্শন করেন। এ সময় গ্যাসের সিলিন্ডার থেকে সৃষ্ট আগুন নিয়ন্ত্রণের কৌশলও দেখানো হয়। বিদ্যালয়ের শিক্ষার্থীরা এসব কার্যক্রম দেখে দুর্যোগের সময় করণীয় সম্পর্কে ধারণা পায়।

০৫:৫৩ পিএম, ১৩ অক্টোবর ২০২৬ মঙ্গলবার

কুড়িগ্রামে সারের ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ

কুড়িগ্রামে সারের ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ

কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন বিএনপির একাংশের নেতাকর্মীরা। মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুরে এ কর্মসূচি পালন করেন তারা। বিক্ষোভকারীদের অভিযোগ, বিএনপির নাগেশ্বরী উপজেলা আহবায়ক ও সদস্যসচিবের অনিয়মের কারণে আওয়ামী লীগ ও জাতীয় পার্টির নেতাকর্মীদের সার ডিলার হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। এর প্রতিবাদে তারা নিয়োগ বাতিলের দাবি জানিয়েছেন। দুপুরে নাগেশ্বরী কলেজ মোড় থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে স্মারকলিপি দেন বিক্ষোভকারীরা।

০৫:০৭ পিএম, ১৩ অক্টোবর ২০২৬ মঙ্গলবার

কালীগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

কালীগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

ঘর থেকেই শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি-প্রতিপাদ্যকে সামনে রেখে কালীগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে। উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের ব্যবস্থাপনায় ও উপজেলা প্রশাসনের আয়োজনে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। মঙ্গলবার (১৩ অক্টোবর) সকাল সারে ১১টায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে উপজেলা পরিষদ প্রাঙ্গনে একটি বর্ণাঢ্য র‌্যালির আয়োজন করা হয়। র‌্যালিটি উপজেলা প্রাঙ্গন হতে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে অগ্নিনির্বাপন মহড়ায় অংশ নেয়। র‌্যালিতে বিভিন্ন শ্রেনী পেশার মানুষ অংশগ্রহন করেন। র‌্যালি শেষে ফায়ার সার্ভিসের কর্মীরা অগ্নিনির্বাপন মহড়ার আয়োজন করেন। তারা দুর্যোগ মূহুর্তে নিজেকে বাঁচাতে বিভিন্ন কসরত প্রদর্শন করেন। র‌্যালি শেষে উপজেলা সম্মেলন কক্ষে এক আলোচনা সভা হয়।

০৪:১৪ পিএম, ১৩ অক্টোবর ২০২৬ মঙ্গলবার

গাজীপুরে আগুন, ধোঁয়ায় অসুস্থ ৭০ জনকে উদ্ধার

গাজীপুরে আগুন, ধোঁয়ায় অসুস্থ ৭০ জনকে উদ্ধার

গাজীপুর মহানগরের ডেগেরচালার ফকির মার্কেট এলাকায় একটি গার্মেন্টস কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় কারখানার ভেতরে আটকে পড়ে ধোঁয়ায় অসুস্থ অন্তত ৭০ জনকে উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। শনিবার (০৩ অক্টোবর) দুপুর পৌনে ৩টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট কাজ করছে। গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক সাইদুল আলম চৌধুরী বলেন, সাততলা ওই কারখানার তিনতলায় আগুনের সূত্রপাত হয়। আগুনে সৃষ্ট ধোঁয়ায় এ পর্যন্ত ৭০ জনকে অসুস্থ অবস্থায় উদ্ধার করে স্থানীয় বিভিন্ন হাসপাতালে নেয়া হয়েছে। আশপাশে পুকুর বা পানির কোনো উৎস না থাকা এবং কারখানার নিজস্ব অগ্নিনির্বাপণ ব্যবস্থা না থাকায় আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসকে বেশ বেগ পেতে হচ্ছে।

০৫:৪২ পিএম, ৩ অক্টোবর ২০২৬ শনিবার

গোডাউন ভেঙে সার নিয়ে গেলেন কৃষকেরা

গোডাউন ভেঙে সার নিয়ে গেলেন কৃষকেরা

সারের জন্য দীর্ঘক্ষণ অপেক্ষা করে ডিলারের দেখা না পেয়ে একটি সার ডিলার পয়েন্টের গোডাউনের টিনের বেড়া ভেঙে শতাধিক বস্তা সার নিয়ে গেলো কৃষকরা। ঘটনাটি ঘটেছে কুড়িগ্রামের রৌমারীতে। সোমবার (০৭ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে উপজেলার রৌমারী মহিলা কলেজপাড়া এলাকায় মেসার্স মিতা-হাসান এন্টারপ্রাইজের ডিলার পয়েন্টে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় কৃষকদরা জানান, বন্দবেড় ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডসহ আশপাশের এলাকার কৃষকেরা সার সংগ্রহের জন্য গভীর রাত থেকেই ওই ডিলার পয়েন্টে জড়ো হতে থাকেন। দীর্ঘসময় অপেক্ষা করেও ডিলারের দেখা না পাওয়ায় একপর্যায়ে তাদের মধ্যে ক্ষোভ ও অসন্তোষ দেখা দেয়।

০৬:৫১ পিএম, ৭ সেপ্টেম্বর ২০২৬ সোমবার

Advertisement
সর্বাধিক পঠিত
Advertisement