Apan Desh | আপন দেশ

দেশের সার্বভৌমত্ব রক্ষায় সর্বোচ্চ প্রস্তুতির নির্দেশ প্রধানমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ 

প্রকাশিত: ১৩:১৫, ৪ মার্চ ২০২৬

দেশের সার্বভৌমত্ব রক্ষায় সর্বোচ্চ প্রস্তুতির নির্দেশ প্রধানমন্ত্রীর

ছবি: আপন দেশ

দেশের সার্বভৌমত্ব রক্ষায় বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীকে (ভিডিপি) সর্বদা সর্বোচ্চ প্রস্তুতি বজায় রাখার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (০৪ মার্চ) সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎকালে মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মতালেব সাজ্জাদ মাহমুদকে এ নির্দেশ দেশ প্রধানমন্ত্রী

সাক্ষাৎকারের শুরুতে প্রধানমন্ত্রী এবং আনসার ও ভিডিপি মহাপরিচালক একে অপরের সঙ্গে কুশল ও শুভেচ্ছা বিনিময় করেন। অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে এ বৈঠকটি সম্পন্ন হয়।

আরও পড়ুন<<>>শামা ওবায়েদের সঙ্গে মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

তারেক রহমান তার বক্তব্যে বাংলাদেশ আনসার ও ভিডিপি সদস্যদের গভীর দেশপ্রেম এবং তাদের পেশাদারিত্বের প্রশংসা করেন। দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা রক্ষা ও জনসেবামূলক কাজে তাদের নিরলস প্রচেষ্টাকে ভূয়সী প্রশংসা করেন। এছাড়া দেশের শান্তি, নিরাপত্তা ও জনস্বার্থ রক্ষায় এ বাহিনীর সেবামূলক কার্যক্রম আরও বেগবান করার নির্দেশনা দেন তিনি।

বৈঠককালে মহাপরিচালক প্রধানমন্ত্রীকে বাহিনীর বিভিন্ন চলমান উন্নয়নমূলক কর্মকাণ্ড সম্পর্কে বিস্তারিত অবহিত করেন। প্রধানমন্ত্রী এ উন্নয়নের ধারাবাহিকতা ভবিষ্যতে অব্যাহত রাখার বিষয়ে আশ্বাস প্রদান করেন। একইসঙ্গে দেশের সার্বভৌমত্ব রক্ষায় বাহিনীকে সর্বদা সর্বোচ্চ প্রস্তুতি বজায় রাখার আহবান জানান প্রধানমন্ত্রী।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়