প্রতীকী ছবি
নড়াইলে আধিপত্য বিস্তার নিয়ে দু’গ্রুপের সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। সোমবার (২৩) ভোরে সদর উপজেলার সিংগাশোলপুর ইউনিয়নের বড়কুলা গ্রামে এ ঘটনা ঘটেছে। নড়াইল সদর থানার ওসি মোহাম্মদ ওলি মিয়া এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন- খলিল শেখ (৬০), তাহাজ্জত শেখ (৩০) ও ফেরদৌস (৪০)। তাদের বিস্তারিত পরিচয় জানা যায়নি। তবে তারা সবাই একই এলাকার বাসিন্দা। তাৎক্ষণিকভাবে নিহতদের বিস্তারিত পরিচয় জানা যায়নি। তবে তারা সবাই একই এলাকার বাসিন্দা বলে জানিয়েছে স্থানীয়রা।
আরও পড়ুন<<>>ছোট ভাইয়ের মৃত্যুর খবরে মারা গেলেন বড় ভাই
পুলিশ জানিয়েছে, ভোরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় ঘটনাস্থলেই তিনজন নিহত হয়। গুরুতর আহত অবস্থায় আরও একজনকে নড়াইল সদর হাসপাতালে নেয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
ওসি মোহাম্মদ ওলি মিয়া জানান, ঘটনা স্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে এবং আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
আপন দেশ/জেডআই
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































