Apan Desh | আপন দেশ

মিরপুরে বহুতল ভবনে আগুন

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ 

প্রকাশিত: ১৫:১৬, ৯ মার্চ ২০২৬

আপডেট: ১৫:৪৮, ৯ মার্চ ২০২৬

মিরপুরে বহুতল ভবনে আগুন

ছবি: সংগৃহীত

রাজধানীর মিরপুরে একটি বহুতল ভবনে আগুনের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট। আরও কয়েকটি ইউনিট ঘটনাস্থলে যাওয়ার পথে আছে। সোমবার (০৯ মার্চ) বেলা ১ টা ৫২ মিনিটে মিরপুর ২ নম্বরের স্টেডিয়ামের বিপরীত পাশে এল এ প্লাজা নামের ওই ভবনটিতে আগুন লাগে।

ফায়ার সার্ভিসের ওসি কন্ট্রোল হামিদুর রহমান জানিয়েছেন, দুপুর ১টা ৫২ মিনিটে তারা আগুন লাগার খবর পান। পরে ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছায় ১টা ৫৮ মিনিটে। পরে আরও ৫টি ইউনিট যোগ দেয়।

আরও পড়ুন <<>> ঢাকা ওয়াসার এমডির দায়িত্বে মনিরুজ্জামান

প্রাথমিকভাবে অগ্নিকাণ্ডের কারণ জানা যায়নি। ক্ষয়ক্ষতির পরিমাণও জানাতে পারেনি ফায়ার সার্ভিস। তবে ভবনটি বাণিজ্যিক হওয়ায় ভেতরে অনেকের আটকা পড়ার সম্ভাবনা রয়েছে।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়