Apan Desh | আপন দেশ

কোরবানি

লক্ষ্যমাত্রার বেশি কোরবানির বর্জ্য অপসারণ করেছে ডিএসসিসি

লক্ষ্যমাত্রার বেশি কোরবানির বর্জ্য অপসারণ করেছে ডিএসসিসি

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে পশুর হাট ও কোরবানির বর্জ্য অপসারণে নির্ধারিত লক্ষ্যমাত্রার চেয়েও বেশি সফলতা অর্জন করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। এমন কথাই জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ডিএসসিসি প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম। রোববার (৩১ মে) নগর ভবনে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান। সংবাদ সম্মেলনে জানানো হয়, ঈদের দিন থেকে শনিবার (৩০ মে) রাত ১২টা পর্যন্ত মাতুয়াইল ল্যান্ডফিলে মোট ৩৬ হাজার ৮৬ টন বর্জ্য চূড়ান্তভাবে ডাম্পিং করা হয়েছে। অথচ এ সময়ের জন্য প্রাথমিক লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল ৩৩ হাজার ৯৪২ টন।

০৩:৫৫ পিএম, ৩১ মে ২০২৬ রোববার

ঈদের দ্বিতীয় দিনেও সারা দেশে চলছে পশু কোরবানি

ঈদের দ্বিতীয় দিনেও সারা দেশে চলছে পশু কোরবানি

মহান আল্লাহর অপার অনুগ্রহ লাভের আশায় সারাদেশে পবিত্র ঈদুল আজহার দ্বিতীয় দিনেও পশু কোরবানি চলছে। ধর্মীয় বিধান অনুযায়ী ঈদের দিন এবং পরবর্তী দুই দিন পর্যন্ত কোরবানি করার সুযোগ রয়েছে।  পেশাদার কসাইয়ের সংকট থাকায় অনেকেই ঈদের দ্বিতীয় দিন কোরবানি দিচ্ছেন বলে জানিয়েছেন। শুক্রবার (২৯ মে) সকাল থেকে রাজধানীর বিভিন্ন এলাকায় পশু কোরবানি দিতে দেখা গেছে। নগরবাসীরা বলছেন, পেশাদার কসাইয়ের সংকট এবং ঈদের দিনের বাড়তি ঝামেলা এড়াতেই তারা আজ পশু কোরবানি দিচ্ছেন। এ বিষয়ে মিরপুরের শেওড়াপাড়ার বাসিন্দা আতিকুর রহমান বলেন, প্রতিবছর আমরা ঈদের পরদিন কোরবানি দেই।

১০:৪১ এএম, ২৯ মে ২০২৬ শুক্রবার

কোরবানি হচ্ছে না ডোনাল্ড ট্রাম্পের: স্বরাষ্ট্রমন্ত্রী

কোরবানি হচ্ছে না ডোনাল্ড ট্রাম্পের: স্বরাষ্ট্রমন্ত্রী

অ্যালবিনো জাতের ভাইরাল মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’কে শেষ পর্যন্ত কোরবানি দেয়া হচ্ছে না। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের হস্তক্ষেপে মহিষটিকে ক্রেতার কাছ থেকে ফিরিয়ে এনে আবারও রাখা হয়েছে নারায়ণগঞ্জের খামারে। বুধবার (২৭ মে) স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ একটি বেসরকারি টেলিভিশনকে এ তথ্য জানান। মন্ত্রী জানিয়েছেন, মহিষটিকে ঘিরে জনসমাগম ও বিশৃঙ্খলার আশঙ্কা তৈরি হওয়ায় কেরানীগঞ্জের ক্রেতাকে অর্থ ফেরত দিয়ে সেটি পুনরায় খামারে ফিরিয়ে নেয়া হয়েছে। আপাতত নারায়ণগঞ্জের খামারেই মহিষটি লালন-পালন করা হবে।

০৭:১৪ পিএম, ২৭ মে ২০২৬ বুধবার

ঈদে কুড়িগ্রাম চর এলাকায় অনেকের ঘরে জুটে না মাংস

ঈদে কুড়িগ্রাম চর এলাকায় অনেকের ঘরে জুটে না মাংস

কুড়িগ্রামের চরাঞ্চলে ঈদের আনন্দ এখন শুধু স্বপ্ন। নদীভাঙনে নিঃস্ব লাখো পরিবারে কোরবানির পশু তো দূরের কথা, অনেক ঘরে এক কেজি মাংসও জুটবে না। অভাব, ক্ষুধা আর অনিশ্চয়তার মধ্যেই ঈদ পার করার প্রস্তুতি নিচ্ছেন চরবাসীরা। বছরের পর বছর নদীভাঙনে নিঃস্ব হওয়া মানুষগুলোর কাছে ঈদ এখন যেন বিলাসিতা। সরকারি সহায়তা বলতে ঈদের আগে ১০ কেজি ভিজিএফের চাল আর স্বল্পমূল্যের টিসিবির পণ্য। এতটুকুতেই সীমাবদ্ধ তাদের ঈদ উৎসব। ফুলেফেঁপে উঠা ব্রহ্মপুত্র নদ কতটা উত্তাল তা চোখে না দেখলে বোঝার উপায় নেই। সেই ব্রহ্মপুত্রের বুকে জেগে ওঠা একটি চরের নাম ‘মাঝের চর’। মাঝের চরের মানুষের নেই সড়ক পথের কোন যোগাযোগ ব্যবস্থা। এ চর থেকে যাত্রাপুর নৌকা ঘাটে আসতে সময় লাগে ১ ঘন্টা। চার বছর আগে জেগে ওঠা এ চরে নদীভাঙনের শিকার অন্তত ৭০টি পরিবার নতুন করে বসতি গড়েছে। কিন্তু মাথা গোঁজার ঠাঁই মিললেও থামেনি জীবনের সংগ্রাম। এ চরে আড়াই বছর ধরে বসবাস করছেন আরমান আলী ও আউলিয়া বেগম নামের এক দম্পতি। চার সন্তানের সংসার চালাতে আরমান আলী বাইরের জেলার একটি তাঁত কারখানায় কাজ করেন। কিন্তু বিদ্যুৎ বিভ্রাট ও কাজ অনিয়মিত থাকার কারণে এবার ঠিকমতো আয় করতে পারেননি তিনি। তাই ঈদে সন্তানদের নতুন জামা তো দূরের কথা, এক কেজি মাংস কিনে খাওয়ানোর সামর্থও নেই তার।

০২:৫৭ পিএম, ২৭ মে ২০২৬ বুধবার

জমে উঠেছে চরভদ্রাসনের গরু-ছাগলের হাট

জমে উঠেছে চরভদ্রাসনের গরু-ছাগলের হাট

পবিত্র ইদুল আজহাকে সামনে রেখে ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার বিভিন্ন গরু-ছাগলের স্থায়ী হাটে এখন বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ। উপজেলার হাটগুলোতে প্রতিদিনই বাড়ছে ক্রেতা-বিক্রেতাদের ভিড়। সকাল থেকে গভীর রাত পর্যন্ত চলছে পশু কেনাবেচা, দরদাম আর ব্যস্ততা। হাট ঘুরে দেখা গেছে, দেশীয় জাতের ছোট-বড় গরুর পাশাপাশি ছাগলেরও ব্যাপক সমাহার ঘটেছে। স্থানীয় খামারিদের পাশাপাশি উপজেলার  বিভিন্ন ইউনিয়ন থেকে ব্যাপারীরা পশু নিয়ে এসেছেন বিক্রির জন্য। এবার কোরবানির জন্য মাঝারি দামের গরুর প্রতি ক্রেতাদের আগ্রহ বেশি দেখা যাচ্ছে। স্থানীয় খামারিরা জানান, কুরবানির ঈদকে কেন্দ্র করে তারা দীর্ঘদিন ধরে গবাদিপশু লালন-পালন করেছেন। এবার হাটে ক্রেতাদের উপস্থিতি সন্তোষজনক হওয়ায় ভালো বিক্রির আশা করছেন তারা। অনেকেই পরিবার-পরিজন নিয়ে হাটে এসে পছন্দের পশু কিনছেন।

০৪:৪৯ পিএম, ২৫ মে ২০২৬ সোমবার

বালিয়াকান্দিতে জমে ওঠেছে কোরবানির হাট

বালিয়াকান্দিতে জমে ওঠেছে কোরবানির হাট

রাজবাড়ী বালিয়াকান্দি উপজেলার বিভিন্ন হাট - বাজারে কোরবানির গরু ক্রয়-বিক্রয়ে জমজমাট হয়ে উঠেছে।  কোরবানির হাট উপলক্ষে রোববার (২৪ মে) দুপুর থেকেই উপজেলার জামালপুর ইউনিয়নের জামালপুরের হাটে বিভিন্ন এলাকা থেকে ছোট বড় খামারিরা বিভিন্ন জাতের কোরবানির গরু বিক্রির উদ্দেশ্যে হাটে তোলেন। এখানে ছোট বড় বিভিন্ন জাতের গরু দেখা গেলেও স্বাভাবিক দামে ক্রয়-বিক্রয় হচ্ছে। এ ব্যাপারে আমিন হোসেন নামের এক খামারি বলেন, আমরা প্রত্যেক বছরে কোরবানির গরু বিক্রি করে থাকি। অন্যান্য বছরের চেয়ে এ বছরে স্বাভাবিক দাম চাওয়া হচ্ছে, যাতে ক্রেতারা তাদের সমর্থ্যের মধ্যে কোরবানির গরু ক্রয় করতে পারেন। আগের তুলনায় স্বাভাবিক খাজনা নেয়া হচ্ছে বলেও জানান বিক্রেতারা।

০৬:২২ পিএম, ২৪ মে ২০২৬ রোববার

হাটের নিরাপত্তা নিশ্চিতে বিশেষ ব্যবস্থা নেয়া হয়েছে: প্রাণিসম্পদ মন্ত্রী

হাটের নিরাপত্তা নিশ্চিতে বিশেষ ব্যবস্থা নেয়া হয়েছে: প্রাণিসম্পদ মন্ত্রী

দেশের বিভিন্ন পশুর হাটে ব্যবসায়ী, খামারি ও ক্রেতাদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের পক্ষ থেকে বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ। তিনি বলেন, জাল টাকা শনাক্তে হাটে বিশেষ মেশিন স্থাপন করা হয়েছে। পাশাপাশি হাট এলাকায় ব্যাংকিং সেবা চালু রাখা হয়েছে। যাতে বিক্রেতারা নিরাপদে অর্থ জমা দিতে পারেন এবং প্রয়োজনে নতুন হিসাব খুলেও অর্থ সংরক্ষণ করতে পারেন। রোববার (২৪ মে) সকালে রাজধানীর দিয়াবাড়ী পশুর হাটে পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে কোরবানির পশুর হাট পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

০৩:২৩ পিএম, ২৪ মে ২০২৬ রোববার

কোরবানির মাংসের স্বাদ-পুষ্টি পেতে যেভাবে ফ্রিজিং করবেন

কোরবানির মাংসের স্বাদ-পুষ্টি পেতে যেভাবে ফ্রিজিং করবেন

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশজুড়ে পশুর হাটগুলো জমে উঠেছে। কোরবানির পশু কেনা থেকে শুরু করে জবাই এবং পরবর্তী সময়ে মাংস সংরক্ষণ পর্যন্ত প্রতিটি ধাপে বৈজ্ঞানিক নিয়ম মেনে চলা স্বাস্থ্য ও পুষ্টির জন্য অত্যন্ত জরুরি। কোরবানির হাটে মাংসের ভিত্তিতে সুস্থ পশু চেনা এবং মাংসের সঠিক সংরক্ষণ পদ্ধতি নিয়ে বিস্তারিত জানিয়েছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) অ্যানিমেল সায়েন্স বিভাগের অধ্যাপক ড. মো. আবুল কালাম আজাদ। তিনি বলেন, আমরা সাধারণত পশু জবাইয়ের দুই থেকে চার বা ছয় ঘণ্টার মধ্যে যে মাংস রান্না করে খাই, তা আসলে প্রকৃত মাংস নয়। বৈজ্ঞানিক ভাষায় তা কেবল পেশী বা মাসল। পশুর ভক্ষণযোগ্য অংশ বা কারকাসকে নির্দিষ্ট নিয়ম ও তাপমাত্রায় না রাখলে তা মাংসে রূপান্তরিত হয় না এবং এর ফলে মানুষ কেবল ফাইবার বা আঁশটুকুই পাই। যা শরীরের পুষ্টিতে পুরোপুরি কাজে লাগে না। 

০২:৩৯ পিএম, ২০ মে ২০২৬ বুধবার

আলেমদের ওপর জুলুম বরদাশত করা হবে না: ধর্মমন্ত্রী

আলেমদের ওপর জুলুম বরদাশত করা হবে না: ধর্মমন্ত্রী

আলেম-ওলামাদের ওপর কোনো ধরনের অবিচার, নির্যাতন বা জুলুম মেনে নেয়া হবে না। প্রয়োজনে যেকোনো ত্যাগ স্বীকার করতেও তিনি প্রস্তুত বলে জানিয়েছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ)। রোববার (১৭ মে) রাজধানীর আগারগাঁওয়ে ইসলামিক ফাউন্ডেশন মিলনায়তনে আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ‘কোরবানির পশুর কাঁচা চামড়া সংরক্ষণে আলেম-ওলামাদের করণীয়’ শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ধর্মমন্ত্রী বলেন, মাদ্রাসাগুলো যেন কোনোভাবে বঞ্চনার শিকার না হয় এবং আলেম সমাজের প্রতি যেন অবিচার না করা হয়— সে বিষয়ে প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন। সরকার সে নির্দেশনা বাস্তবায়নে সক্রিয় রয়েছে বলেও জানান তিনি। 

০৯:৩৩ পিএম, ১৭ মে ২০২৬ রোববার

কোরবানির পশুর সংস্পর্শে ছড়াতে পারে যেসব রোগ

কোরবানির পশুর সংস্পর্শে ছড়াতে পারে যেসব রোগ

পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে দেশজুড়ে জমে উঠেছে কোরবানির পশুর হাট। লাখো মানুষের সমাগম, পশু পরিবহন এবং অসুস্থ প্রাণী চিহ্নিত করতে অসচেতনতার কারণে গবাদিপশুবাহিত সংক্রামক রোগ ছড়ানোর ঝুঁকি অনেক বেড়ে যায়। বিশেষ করে অ্যানথ্রাক্স বা তড়কা এবং ফুট অ্যান্ড মাউথ ডিজিজ (এফএমডি) বা খুরা রোগের মতো জুনোটিক রোগ জনস্বাস্থ্যের জন্য বড় হুমকি হতে পারে। এ রোগ শুধু পশুর মধ্যেই সীমাবদ্ধ থাকে না, আক্রান্ত পশুর সংস্পর্শ, রক্ত, মাংস বা বর্জ্যের মাধ্যমে মানুষের শরীরেও সংক্রমিত হতে পারে। কোরবানির হাটের সংক্রমণঝুঁকি, প্রতিরোধ ব্যবস্থা ও জনসচেতনতা নিয়ে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) মেডিসিন বিভাগের অধ্যাপক ড. মো. আমিমুল এহসান বলেছেন, অসুস্থ পশু জবাই, খোলা জায়গায় বর্জ্য ফেলা এবং স্বাস্থ্যবিধি না মানার কারণে পরিস্থিতি ভয়াবহ আকার নিতে পারে। তাই এখনই সর্বোচ্চ সতর্কতা নেয়া জরুরি।

০৪:৪০ পিএম, ১৬ মে ২০২৬ শনিবার

কোরবানিতে পশু আমদানি করবে না সরকার

কোরবানিতে পশু আমদানি করবে না সরকার

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ জানিয়েছেন, আসন্ন পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে কোরবানির পশুর কোনো ঘাটতি হবে না। দেশে বর্তমানে এক কোটিরও বেশি কোরবানির পশু প্রস্তুত রয়েছে, ফলে আমদানির কোনো প্রয়োজন নেই। রোববার (০৩ মে) সচিবালয়ের মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে মন্ত্রী এ কথা জানান। মোহাম্মদ আমিন উর রশিদ বলেন, সরকারের কাছে থাকা সর্বশেষ তথ্য অনুযায়ী, খামারিদের কাছে গরু, ছাগল, ভেড়া ও মহিষ মিলিয়ে কোরবানিযোগ্য পশুর সংখ্যা চাহিদার তুলনায় বেশি। তাই এবার কোরবানির পশু নিয়ে কোনো সংকট বা ঘাটতির সম্ভাবনা নেই।

০৪:২০ পিএম, ৩ মে ২০২৬ রোববার

Advertisement
সর্বাধিক পঠিত
Advertisement