Apan Desh | আপন দেশ

বালিয়াকান্দিতে জমে ওঠেছে কোরবানির হাট

রাজবাড়ী প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ১৮:২২, ২৪ মে ২০২৬

বালিয়াকান্দিতে জমে ওঠেছে কোরবানির হাট

ছবি: আপন দেশ

রাজবাড়ী বালিয়াকান্দি উপজেলার বিভিন্ন হাট - বাজারে কোরবানির গরু ক্রয়-বিক্রয়ে জমজমাট হয়ে উঠেছে। 

কোরবানির হাট উপলক্ষে রোববার (২৪ মে) দুপুর থেকেই উপজেলার জামালপুর ইউনিয়নের জামালপুরের হাটে বিভিন্ন এলাকা থেকে ছোট বড় খামারিরা বিভিন্ন জাতের কোরবানির গরু বিক্রির উদ্দেশ্যে হাটে তোলেন।

এখানে ছোট বড় বিভিন্ন জাতের গরু দেখা গেলেও স্বাভাবিক দামে ক্রয়-বিক্রয় হচ্ছে। এ ব্যাপারে আমিন হোসেন নামের এক খামারি বলেন, আমরা প্রত্যেক বছরে কোরবানির গরু বিক্রি করে থাকি। অন্যান্য বছরের চেয়ে এ বছরে স্বাভাবিক দাম চাওয়া হচ্ছে, যাতে ক্রেতারা তাদের সমর্থ্যের মধ্যে কোরবানির গরু ক্রয় করতে পারেন। আগের তুলনায় স্বাভাবিক খাজনা নেয়া হচ্ছে বলেও জানান বিক্রেতারা। 

আরও পড়ুন<<>>অস্ত্র মামলার আসামি ফের অস্ত্র নিয়ে আটক

কোরবানির গরু কিনতে আসা হাফিজ নামের এক ক্রেতা বলেন, এ বছর কোরবানির গরুর দাম স্বাভাবিক থাকাই আমরা ক্রয় করতে পারছি। এতে আমরা খুশি। খাজনাও গরু প্রতি এক হাজার টাকা করে নিচ্ছে। 

জামালপুর বাজারের হাট মালিক তোমিজ উদ্দিন মৃধা বলেন, বালিয়াকান্দি উপজেলার মধ্যে নুলিয়া জামালপুরের হাট অন্যতম। অন্যান্য বছরের চেয়ে খাজনা স্বাভাবিক হারে নেয়া হচ্ছে। বেপারীদের কাছ থেকে গরুপ্রতি ৬শত টাকা আর খামারিদের কাছ থেকে ১০০০ টাকা করে খাজনা নেয়া হয়েছে। 

এছাড়া হাটে আসা ক্রেতা-বিক্রেতারা সুন্দর পরিবেশে কোরবানির গরু যাতে ক্রয়-বিক্রয় করতে পারে এবং কোন প্রকার বিশৃঙ্খলা যেন না হয় সেদিকে দৃষ্টি রাখা হচ্ছে।

আপন দেশ/এসআর

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়