Apan Desh | আপন দেশ

জমে উঠেছে চরভদ্রাসনের গরু-ছাগলের হাট

ফরিদপুর (চরভদ্রাসন) প্রতিনিধি 

প্রকাশিত: ১৬:৪৯, ২৫ মে ২০২৬

জমে উঠেছে চরভদ্রাসনের গরু-ছাগলের হাট

ছবি: আপন দেশ

পবিত্র ইদুল আজহাকে সামনে রেখে ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার বিভিন্ন গরু-ছাগলের স্থায়ী হাটে এখন বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ। উপজেলার হাটগুলোতে প্রতিদিনই বাড়ছে ক্রেতা-বিক্রেতাদের ভিড়। সকাল থেকে গভীর রাত পর্যন্ত চলছে পশু কেনাবেচা, দরদাম আর ব্যস্ততা।

হাট ঘুরে দেখা গেছে, দেশীয় জাতের ছোট-বড় গরুর পাশাপাশি ছাগলেরও ব্যাপক সমাহার ঘটেছে। স্থানীয় খামারিদের পাশাপাশি উপজেলার  বিভিন্ন ইউনিয়ন থেকে ব্যাপারীরা পশু নিয়ে এসেছেন বিক্রির জন্য। এবার কোরবানির জন্য মাঝারি দামের গরুর প্রতি ক্রেতাদের আগ্রহ বেশি দেখা যাচ্ছে।

স্থানীয় খামারিরা জানান, কুরবানির ঈদকে কেন্দ্র করে তারা দীর্ঘদিন ধরে গবাদিপশু লালন-পালন করেছেন। এবার হাটে ক্রেতাদের উপস্থিতি সন্তোষজনক হওয়ায় ভালো বিক্রির আশা করছেন তারা। অনেকেই পরিবার-পরিজন নিয়ে হাটে এসে পছন্দের পশু কিনছেন। 

আরও পড়ুন<<>>নদীর তীরে হাঁটতে গিয়ে পেলেন ২০ কেজির কোরাল 

হাটে আসা ক্রেতারা বলছেন, পশুর দাম তুলনামূলক কিছুটা বেশি হলেও কোরবানির জন্য ভালো ও সুস্থ পশু কেনার চেষ্টা করছেন তারা। পশুর স্বাস্থ্য, আকার ও ওজন দেখে দরদাম করছেন ক্রেতারা।

এদিকে কোরবানির হাটকে কেন্দ্র করে উপজেলার অর্থনৈতিক কর্মকাণ্ডেও প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে। পশু পরিবহন, খাদ্য, দড়ি ও হাটসংলগ্ন বিভিন্ন দোকানেও বেড়েছে বেচাকেনা।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে হাটগুলোতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। জাল টাকা শনাক্তকরণ, যানজট নিয়ন্ত্রণ ও সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের তৎপরতা অব্যাহত রয়েছে।

আপন দেশ/এসআর

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

বিএসএফের পুশইন চেষ্টা, রুখে দিলো বিজিবি কমনওয়েলথ কনফারেন্সে আফ্রিকা যাচ্ছেন ডেপুটি স্পিকার হজ কার্যক্রমে অনুমতি পেল ৭০২ এজেন্সি মিয়ানমার বিমানবন্দরে ড্রোন হামলা, সব ফ্লাইট বাতিল র‌্যাব বিলুপ্ত করে এসআরবি, সংসদে বিল পাশ ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী অপরিশোধিত তেলের দাম ১০১ ডলার ছাড়াল বঙ্গোপসাগরে লঘুচাপ, সব সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত এসএসসির পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ, ফেল থেকে পাস ৪৫৮৫ জন জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা, একাধিক যুদ্ধবিমান ক্ষতিগ্রস্ত আর্থিক অনিয়ম-শিক্ষাসনদ জালিয়াতির অভিযোগ: ডব্লিউএইচও ছাড়লেন সায়মা ইরানের দক্ষিণ উপকূলজুড়ে দফায় দফায় বিস্ফোরণ
City Touch