Apan Desh | আপন দেশ

রাজশাহী বিভাগ

রাজশাহীতে ছাত্রদল-ছাত্রশিবির সংঘর্ষ, আহত ৫

রাজশাহীতে ছাত্রদল-ছাত্রশিবির সংঘর্ষ, আহত ৫

রাজশাহী পদ্মা সরকারি কলেজে হেল্পডেস্কের ব্যানার ছেঁড়াকে কেন্দ্র করে ছাত্রদল ও ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ছাত্রশিবিরের তিনজন ও ছাত্রদলের দুজনসহ মোট পাঁচজন আহত হয়েছেন। আহতদের রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে কলেজ ক্যাম্পাসে এ সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষের পর ছাত্রশিবিরের নেতাকর্মীদের নগরের রাজপাড়া থানার মোড় এবং ছাত্রদলের নেতাকর্মীদের পদ্মা আবাসিক এলাকার রাজ্জাকের মোড়ে অবস্থান নিতে দেখা যায়। এ ঘটনায় কলেজ এলাকায় উত্তেজনা তৈরি হয়।

০৭:৩৭ পিএম, ২২ সেপ্টেম্বর ২০২৬ মঙ্গলবার

রাজশাহীতে কোল্ড স্টোরেজে হামলা-ভাঙচুর, লুটপাটের অভিযোগ

রাজশাহীতে কোল্ড স্টোরেজে হামলা-ভাঙচুর, লুটপাটের অভিযোগ

রাজশাহীতে কোল্ড স্টোরেজে হামলা, ভাঙচুর ও আলুর বস্তা নিয়ে যাওয়ার চেষ্টা হয়েছে। এর প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে রাজশাহী কোল্ড স্টোরেজ অ্যাসোসিয়েশন। সংগঠনটি ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেফতারের দাবি জানিয়েছে। একইসঙ্গে জেলার সব কোল্ড স্টোরেজে নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছে। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) রাজশাহী চেম্বার অব কমার্সের প্রেস কনফারেন্স রুমে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব দাবি জানান সংগঠনটির সভাপতি মো. আবু বাক্কার। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলা হয়, কৃষি বিপণন অধিদফতর গত ৩১ আগস্ট প্রজ্ঞাপন জারি করে কোল্ড স্টোরেজে প্রতি কেজি আলু সংরক্ষণের ভাড়া ৬ টাকা ৭৫ পয়সা থেকে কমিয়ে ৬ টাকা নির্ধারণ করে। সরকারি নির্ধারিত ওই ভাড়া অনুযায়ী বর্তমানে আলু সংরক্ষণ ও ডেলিভারি দেয়া হচ্ছে।

০৬:৪২ পিএম, ২২ সেপ্টেম্বর ২০২৬ মঙ্গলবার

পানিতে তলিয়ে গেল চরের সবজি, পুঁজি হারানোর শঙ্কায় কৃষক

পানিতে তলিয়ে গেল চরের সবজি, পুঁজি হারানোর শঙ্কায় কৃষক

ফসল তোলার অপেক্ষায় ছিলেন রাজশাহীর পবা উপজেলার পদ্মার চরাঞ্চলের কৃষকেরা। পটল, শসা, করলা, লাউ, ফুলকপি, বাঁধাকপি ও টমেটোর খেতজুড়ে ছিল সবুজের সমারোহ। কিন্তু কয়েক দিনের ব্যবধানে সবুজ খেতের চিত্র বদলে গেছে। কোথাও কোমরসম পানি, কোথাও পচে যাওয়া গাছ। পানিতে ডুবে থাকা জমি থেকে নষ্ট গাছ তুলে ফেলছেন কৃষকেরা। কেউ আবার জমি থেকে পানি সরিয়ে বাকি ফসলটুকু বাঁচানোর চেষ্টা করছেন। পদ্মার পানি বাড়ায় পবা উপজেলার হরিপুর ইউনিয়নের আলিমগঞ্জ ও কসবা এলাকার চরাঞ্চলের বেশ কিছু সবজিখেত প্লাবিত হয়েছে। এতে ফসলের পাশাপাশি কৃষকের বিনিয়োগও হুমকির মুখে পড়েছে। ফসল ঘরে তোলার আগেই এমন ক্ষতিতে ধারদেনা ও বিনিয়োগের টাকা কীভাবে উঠবে এ নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন কৃষকেরা।

০৪:৩৭ পিএম, ২২ সেপ্টেম্বর ২০২৬ মঙ্গলবার

রাজশাহীর সাহেববাজারে স্বর্ণের দোকানে দুঃসাহসিক ডাকাতি

রাজশাহীর সাহেববাজারে স্বর্ণের দোকানে দুঃসাহসিক ডাকাতি

রাজশাহী নগরীর প্রাণকেন্দ্র সাহেববাজার স্বর্ণপট্টিতে দুঃসাহসিক ডাকাতির ঘটনা ঘটেছে। শুক্রবার (১৯ জুন) দিবাগত রাতে দুর্বৃত্তরা কারুশ্রী জুয়েলার্সে প্রবেশ করে বিপুল পরিমাণ স্বর্ণালংকার লুট করে নিয়ে গেছে। ব্যবসায়ীদের ধারণা, এ দোকানে প্রায় আড়াই থেকে তিনশো ভরি স্বর্ণালঙ্কার ছিল। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার (১০ জুন) সকালে দোকান খোলার সময় প্রথম ঘটনাটি ধরা পড়ে। পরে দেখা যায়, আফিয়া জুয়েলার্স ও কারুশ্রী জুয়েলার্সের মধ্যবর্তী পার্টিশন দেয়াল কেটে দুর্বৃত্তরা ভেতরে প্রবেশ করে।

০৬:২৮ পিএম, ২০ জুন ২০২৬ শনিবার

রামেকে মৃত ২৯ শিশুর কারোরই হাম শনাক্ত হয়নি

রামেকে মৃত ২৯ শিশুর কারোরই হাম শনাক্ত হয়নি

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চলতি বছরে হামের উপসর্গ নিয়ে ৩০ জন শিশুর মৃত্যু হয়েছে। এদের মধ্যে মাত্র একজনের শরীরে পরীক্ষার মাধ্যমে হাম শনাক্ত হয়েছে। বাকিদের ক্ষেত্রে ফলাফল নেগেটিভ এসেছে। সোমবার (৩০ মার্চ) দুপুরে হাসপাতালের শিশু বিভাগের প্রধান অধ্যাপক ডা. সাহিদা ইয়াসমিন এ তথ্য জানান। ডা. সাহিদা ইয়াসমিন বলেন, বর্তমানে হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ২৭০ জন শিশু ভর্তি রয়েছে। এর মধ্যে ৩৫ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। মারা যাওয়া ৩০ শিশুর মধ্যে একজন পজিটিভ ছিল। বাকি ২৯ জনের নমুনা পরীক্ষায় হাম ধরা পড়েনি, তবে তারা উপসর্গ নিয়ে মারা গেছে। আক্রান্ত শিশুদের চিকিৎসার জন্য আলাদা কর্নার রাখা হয়েছে। সাধারণ শিশু ওয়ার্ডেও চিকিৎসা দেয়া হচ্ছে। রোগীদের পৃথকভাবে আইসোলেশনে রাখা হয়েছে। প্রয়োজন হলে আরও ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।

০৪:০২ পিএম, ৩০ মার্চ ২০২৬ সোমবার

Advertisement
সর্বাধিক পঠিত
Advertisement