ছবি: আপন দেশ
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কর্মরত সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে প্রশাসনিক ভবন ঘেরাও করে অবস্থান কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থীরা।
সোমবার (০৫ অক্টোবর) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে তারা এ কর্মসূচি শুরু করেন। এ সময় শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগান দেন। তারা বিভিন্ন ধরনের স্লোগানে হামলার প্রতিবাদ জানায়।
অবস্থান কর্মসূচিতে অংশ নেয়া শিক্ষার্থীরা অভিযোগ করেন, বিশ্ববিদ্যালয়ে কর্মরত সাংবাদিকদের প্রকাশ্যে মারধরের ঘটনা ঘটলেও প্রশাসনের পক্ষ থেকে দায়ের করা মামলায় হামলাকারীদের অজ্ঞাতনামা করা হয়েছে। তাদের দাবি, হামলার ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ওই ভিডিওতে হামলায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করা সম্ভব হলেও তাদের বিরুদ্ধে এখনো কার্যকর ব্যবস্থা নেয়া হয়নি।
আরও পড়ুন<<>>বিশ্ব র্যাংকিংয়ে অবস্থান শক্তিশালী করতে কুবিতে কর্মশালা
অভিযোগ করে শিক্ষার্থীরা বলেন, সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসন একটি আহবায়ক কমিটি গঠন করে দায়িত্ব শেষ করেছে। এতে তারা সন্তুষ্ট নন। হামলার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে হবে। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের বিধি অনুযায়ী তাদের ছাত্রত্ব বাতিলের দাবি জানান তারা।
অবস্থান কর্মসূচিতে শিক্ষার্থীরা বলেন, বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা প্রশাসনের দায়িত্ব। ভবিষ্যতে যাতে এ ধরনের ঘটনা না ঘটে, সে জন্য হামলার সঙ্গে জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।
শিক্ষার্থীরা জানান, তাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত এ আন্দোলন চালিয়ে যাবেন। তবে এ বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও অভিযুক্ত ছাত্রসংগঠনের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
আপন দেশ/এসআর
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































