Apan Desh | আপন দেশ

আরটিজিএস লেনদেন ফের চালু হয়েছে

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১১:৪৬, ১০ নভেম্বর ২০২৬

আপডেট: ১১:৫৬, ১০ নভেম্বর ২০২৬

আরটিজিএস লেনদেন ফের চালু হয়েছে

ফাইল ছবি

ত্রুটি সরিয়ে রিয়েল টাইম গ্রস সেটেলমেন্ট (আরটিজিএস) লেনদেন ফের চালু হয়েছে। মঙ্গলবার (১০ নভেম্বর) বেলা ১১টায় বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে, মঙ্গলবার সকালে বাংলাদেশ ব্যাংকের কোর ব্যাংকিং সিস্টেমের (সিবিএস) কারিগরি ত্রুটির কারণে সাময়িকভাবে বন্ধ ছিল আরটিজিএস লেনদেন।  

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান জানিয়েছিলেন, বাংলাদেশ ব্যাংকের সিবিএসে কারিগরি ত্রুটির কারণে আরটিজিএস লেনদেন সাময়িকভাবে বন্ধ রয়েছে। সমস্যাটি সমাধানে কাজ চলছে। 

আরটিজিএস বাংলাদেশ ব্যাংক পরিচালিত একটি ইলেকট্রনিক আন্তঃব্যাংক অর্থ স্থানান্তর ও নিষ্পত্তি ব্যবস্থা। এর মাধ্যমে এক ব্যাংকের গ্রাহক অন্য ব্যাংকের গ্রাহকের হিসাবে দ্রুত টাকা পাঠাতে পারেন। এ ব্যবস্থায় প্রতিটি লেনদেন আলাদাভাবে এবং তাৎক্ষণিকভাবে নিষ্পত্তি করা হয়। সাধারণত বড় অঙ্কের অর্থ স্থানান্তরের ক্ষেত্রে আরটিজিএস ব্যবহার করা হয়। বাংলাদেশে এ ব্যবস্থায় লেনদেনের সর্বনিম্ন সীমা সাধারণত ১ লাখ টাকা।

আপন দেশ/এবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়