Apan Desh | আপন দেশ

ধর্মসভা মন্দিরে প্রধানমন্ত্রীর ১০ লাখ টাকা অনুদান 

রাজশাহী প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ১৯:৩৪, ২০ অক্টোবর ২০২৬

ধর্মসভা মন্দিরে প্রধানমন্ত্রীর ১০ লাখ টাকা অনুদান 

ছবি: আপন দেশ

রাজশাহীতে শারদীয় দুর্গোৎসবের আবহে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময় করেছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

মঙ্গলবার (২০ অক্টোবর) বিকেলে রাজশাহী নগরের মিয়াপাড়া এলাকার ধর্মসভা মন্দির পরিদর্শনে গিয়ে অনুদানের চেক তুলে দেন তিনি। এ সময় ধর্ম-বর্ণনির্বিশেষে সব নাগরিকের সম্মিলিত প্রচেষ্টায় সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন প্রধানমন্ত্রী।

মঙ্গলবার বিকেলে রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে জনসভা শেষে ধর্মসভা মন্দিরে যান তারেক রহমান। বিকেল ৫টা থেকে সাড়ে ৫টা পর্যন্ত সেখানে অবস্থানকালে পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করেন তিনি। এ সময় রাজশাহী ধর্মসভার সভাপতি বিশ্বনাথ সরকারের হাতে ১০ লাখ টাকার অনুদানের চেক তুলে দেন প্রধানমন্ত্রী।

মতবিনিময়কালে তারেক রহমান বলেন, বাংলাদেশের সব ধর্মের মানুষ এ দেশের নাগরিক। দেশের উন্নয়ন ও সমৃদ্ধি নিশ্চিত করতে সব শ্রেণি-পেশা ও ধর্মের মানুষের সহযোগিতা প্রয়োজন। সবাইকে সঙ্গে নিয়েই বাংলাদেশকে একটি উন্নত ও সমৃদ্ধ রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে হবে। 

আরও পড়ুন<<>>প্রধানমন্ত্রীর এক ক্লিকে আখচাষিরা পেল ১২ কোটি টাকা

তিনি ধর্ম-বর্ণনির্বিশেষে সব নাগরিককে দেশ গড়ার কাজে এগিয়ে আসার আহবান জানান। এ সময় উপস্থিত সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে কুশল বিনিময় করেন। তাদের শারদীয় দুর্গোৎসবের শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী।

এদিকে, মতবিনিময়কালে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ কল্যাণ ফ্রন্টের নেতৃবৃন্দ রাজশাহীতে একটি মডেল মন্দির নির্মাণের জন্য প্রধানমন্ত্রীর কাছে আবেদন জানান। তাদের আবেদনের বিষয়ে বিস্তারিত কিছু জানা যায়নি।

প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে ধর্মসভা মন্দির এলাকায় নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়। পরিদর্শন ও মতবিনিময় শেষে বিকেল ৫টা ৩৭ মিনিটে শাহ মখদুম বিমানবন্দরের উদ্দেশে মন্দির এলাকা ত্যাগ করেন তারেক রহমান। 

আপন দেশ/এসআর

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়