Apan Desh | আপন দেশ

ফতুল্লার মাদ্রাসায় আগুন: ৬৩ শিক্ষার্থী বার্ন ইনস্টিটিউটে, আইসিইউতে ৪

নারায়ণগঞ্জ প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ১৩:০৭, ১০ নভেম্বর ২০২৬

আপডেট: ১৪:৩৯, ১০ নভেম্বর ২০২৬

ফতুল্লার মাদ্রাসায় আগুন: ৬৩ শিক্ষার্থী বার্ন ইনস্টিটিউটে, আইসিইউতে ৪

ছবি: আপন দেশ

নারায়ণগঞ্জের ফতুল্লার সাইনবোর্ড এলাকায় একটি মাদ্রাসায় অগ্নিকাণ্ড ঘটেছে। ধোঁয়ায় অসুস্থ ৭৭ শিক্ষার্থীকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

মঙ্গলবার (১০ নভেম্বর) সাংবাদিকদের জানান ইনস্টিটিউটের অধ্যাপক ডা. মো. রবিউল করিম খান।

তিনি জানান, ৬৩ জনকে ভর্তি রেখে মেডিকেল বোর্ডের অধীনে চিকিৎসা দেয়া হচ্ছে এবং প্রাথমিক চিকিৎসা শেষে ১৪ জনকে ছাড়পত্র দেয়া হয়েছে। এর মধ্যে আশঙ্কাজনক চারজনকে আইসিইউতে নেয়া হয়েছে। 

তারা হলেন—আজিজুল ইসলাম সিয়াম (১৪), ইউসুফ (২০), খাইরুল (২২) ও জোবায়ের (১৮)।

অসুস্থ আররও ৫৯ জনের নাম জানা গেছে। তারা হলেন—নাঈমুল ইসলাম (১৫), তানভীর (২১), নাঈম (১৫), হাসনাত (২২), আবিদ (১৭), আশরাফুল (১৭), লাবিব (২২), হেমায়েত (২৩), আবদুল্লাহ (১৪), মঈনুল ইসলাম (২০), মাহাতির (১৩), আব্দুল আজিজ (১৮), রাশেদ (১৮), আয়াতুল্লাহ (১৭), ফয়জুল্লাহ (১৪), বায়েজীদ (১৬), আমিনুল্লাহ (১৮), নাজমুল (১৬), মেরাজ (১৮), মাহাতির (১৩), আব্দুল আজিজ (১৮), মঈনুল (২০), তানভীর (১৮), আলী আমিন (১৭), জুবায়ের (১৭), রাকিব (১৭), ইউসুফ (২০), আবদুল্লাহ (১৩), রিফাতুল্লাহ (২৯), লোকমান (২৭), মোহাম্মদ (২১), হুজাইফা (১৯), আলীহাসান (২৪), সিরাজ (২৫), রেদোয়ান (১৬), তাফসীর (১৪), রাকিবুল (২২), ইসমাইল (২১), আবদুস শাকিল (১৫), মাহফুজ (১৮), আবু বক্কর (২১), আবদুল্লাহ রায়হান (১৭), মুজাহিদ (১৭), হাবিব (১৬), শিহাব (১৫), আরিফ (১৬), সোহেল (২০), কামরুল (১৮), তারিকুল (১৭), মামুন (১৯), শরীফ (১৮), ইমন (১৭), রাকিব হাসান (১৫), নাসির (১৪), রুহান (১৬), ফাহিম (১৭), ইকবাল (১৮), সাইফুল (১৬) ও রাফি (১৫)।

আরও পড়ুন <> ফতুল্লায় মাদ্রাসায় ভয়াবহ আগুন, অর্ধশত শিক্ষার্থী বার্ন ইনস্টিটিউটে

উদ্ধারকারীদের বরাতে ডা. সুলতান মাহমুদ শিকদার জানান, মাদ্রাসার একটি অংশে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে ভবনের বিভিন্ন স্থানে ধোঁয়া ছড়িয়ে পড়ে। 

এ সময় ভবনে অবস্থানরত শিক্ষার্থীদের মধ্যে তীব্র আতঙ্ক দেখা দেয়। তারা হুড়োহুড়ি করে বের হওয়ার চেষ্টা করে। এ সময় ধোঁয়ায় বেশ কয়েকজনের শ্বাসনালী ক্ষতিগ্রস্ত হয়।

সোমবার (০৯ নভেম্বর) রাত দেড়টার দিকে ফতুল্লার সাইনবোর্ড শান্তিধারা এলাকায় অবস্থিত ‘জামিয়াতুল আশরাফিয়া মাদ্রাসা’র দ্বিতীয় তলায় অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে। 

খবর পেয়ে কাঁচপুর মডার্ন ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মোহাম্মদ জাহাঙ্গীর আলমের নেতৃত্বে ফায়ার সার্ভিসের টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়।
 
কাঁচপুর মডার্ন ফায়ার স্টেশনের ৩টি এবং শিবু মার্কেট মডার্ন ফায়ার স্টেশনের ২টিসহ মোট ৫টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। দীর্ঘ প্রচেষ্টার পর রাত ৩টা ৪০ মিনিটে আগুন সম্পূর্ণরূপে নির্বাপিত হয়।
 
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপপরিচালক আব্দুল্লাহ আল আরেফীন জানান, মাদ্রাসার পঞ্চম তলা ভবনের দ্বিতীয় তলায় লাইব্রেরি ও অফিস কক্ষে  আগুন লাগে। 

জামিয়া আশরাফিয়া মাদ্রাসাটির শিক্ষক আজিজুর রহমান জানান, ফতুল্লার শান্তিধারা এলাকায় মাদ্রাসাটির অবস্থান। রাতে যখন সবাই ঘুমিয়ে ছিলেন, তখন এর লাইব্রেরিতে আগুন লাগে। 

এরপর ধোঁয়া ছড়িয়ে পড়লে সেখানের সবাই অসুস্থ হয়ে পড়েন।

ফায়ার সার্ভিস ও বার্ন ইনস্টিটিউট যৌথভাবে আহতদের উদ্ধার ও চিকিৎসার কার্যক্রম তদারকি করছে।

 

আপন দেশ/এমটিআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়