ফাইল ছবি, আপন দেশ
রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) শুরু হয়েছে আন্তঃহল ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬। বিভিন্ন হলের মধ্যে ক্রীড়া-নৈপুণ্য, দলগত মনোভাব ও প্রতিযোগিতামূলক চেতনাকে উৎসাহিত করতে এ প্রতিযোগিতা চলবে ০১ নভেম্বর থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত।
এক হল, এক দল, এক গর্ব-প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত এ উৎসবে শিক্ষার্থীরা নিজ নিজ হলের জন্য লড়াই করবে।
১১ টি হলের ছাত্র ও ছাত্রীদের জন্য প্রতিযোগিতায় মোট ৭ টি ক্রীড়া বিভাগ থাকছে। এর মধ্যে রয়েছে ফুটবল, দাবা, ক্যারম, ১০০ মিটার স্প্রিন্ট, টেবিল টেনিস, ব্যাডমিন্টন এবং ম্যারাথন।
আরও পড়ুন<<>>কুড়িগ্রামে যৌতুকের দাবিতে গৃহবধূকে পিটিয়ে হত্যা
প্রতিটি ম্যাচ ও প্রতিটি পয়েন্টের গুরুত্ব রয়েছে, কারণ সব বিভাগের সম্মিলিত পয়েন্টের ভিত্তিতে সর্বোচ্চ পয়েন্ট অর্জনকারী হল আন্তঃহল ক্রীড়া প্রতিযোগিতা ২০২৬-এর সর্বোত্তম চ্যাম্পিয়ন হিসেবে ঘোষিত হবে।
আয়োজকদের প্রত্যাশা, এ প্রতিযোগিতা শিক্ষার্থীদের মধ্যে খেলাধুলার প্রতি আগ্রহ বাড়াবে, সৌহার্দ্যপূর্ণ প্রতিদ্বন্দ্বিতার মনোভাব গড়ে তুলবে।
আপন দেশ/এসআর
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































