Apan Desh | আপন দেশ

পদ্মা নদীতে দেশীয় মাছের পোনা অবমুক্ত

রাজশাহী প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ১৬:৪১, ৪ নভেম্বর ২০২৬

পদ্মা নদীতে দেশীয় মাছের পোনা অবমুক্ত

ছবি: আপন দেশ

দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ- প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে রাজশাহীতে উন্মুক্ত জলাশয়ে মাছের পোনা অবমুক্তকরণ কর্মসূচি হয়েছে।

দিবসটি উপলক্ষে বুধবার (০৪ নভেম্বর) সকালে পদ্মা নদীর টি-বাঁধ এলাকায় দেশীয় প্রজাতির মাছের পোনা অবমুক্তকরণ কর্মসূচির উদ্বোধন করেন রাজশাহীর জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম। তিনি নদীর উন্মুক্ত জলাশয়ে বিভিন্ন প্রজাতির দেশীয় মাছের পোনা অবমুক্ত করেন। 

আরও পড়ুন<<>>স্ত্রী হত্যার দায়ে স্বামীর বিরুদ্ধে মৃত্যুদণ্ডাদেশ

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মোহা. সবুর আলী, যুব উন্নয়ন অধিদফতর রাজশাহীর সহকারী পরিচালক শামসুল নাহার, সহকারী পরিচালক মো. আশিকুর রহমান, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (নেজারত শাখা এবং ব্যবসা ও বাণিজ্য শাখা) মো. বোরহান উদ্দিন অন্তর, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (গোপনীয় শাখা) মো. ইয়াছিন মিয়াসহ সংশ্লিষ্ট দফতরের কর্মকর্তা-কর্মচারীরা।

আপন দেশ/এসআর

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়