Apan Desh | আপন দেশ

মওদুদী ব্রিটিশ-ভারতের দালাল: ভূমিমন্ত্রী মিনু

রাজশাহী প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ১৫:৫৮, ৩ অক্টোবর ২০২৬

মওদুদী ব্রিটিশ-ভারতের দালাল: ভূমিমন্ত্রী মিনু

ছবি: আপন দেশ

মওদুদীকে ব্রিটিশদের তৈরি এবং ভারতের দালাল। মুসলমানদের বিভক্ত করার জন্যই তাকে তৈরি করা হয়েছিল বলে মন্তব্য করেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু।

তিনি বলেন, বাংলাদেশ আল্লাহর জমিন। দিল্লির ইশারায় যারা কাজ করছে তারা শয়তানের দোসর। যাদের হেডকোয়ার্টার দিল্লি, তাদের দিল্লিতেই চলে যাওয়ার পরামর্শ দেন তিনি। বাংলার মাটিতে তাদের কোনো স্থান হবে না।

শনিবার (০৩ অক্টোবর) দুপুরে রাজশাহী জেলা শিল্পকলা অ্যাকাডেমিতে জাতীয়তাবাদী ওলামা দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিগত তত্ত্বাবধায়ক সরকারের দায়িত্বশীলদের সমালোচনা করে ভূমিমন্ত্রী বলেন, তারা ফ্যাসিস্ট সরকারের কাছে আত্মসমর্পণ করে গোপনে তাদের সুপ্রতিষ্ঠিত করেছে। দেশের ভেতর থেকে ক্ষতি করেছে। ১৯৯৬ সালের ষড়যন্ত্রের মতো তারা আগামী ডিসেম্বরেও একই ধরনের চক্রান্তের পরিকল্পনা করছে বলে তিনি অভিযোগ করেন।

হুঁশিয়ারি উচ্চারণ করে তিনি বলেন, বাংলাদেশ আল্লাহর জমিন। দিল্লির ইশারায় যারা কাজ করছে তারা শয়তানের দোসর। যাদের হেডকোয়ার্টার দিল্লি। দিল্লির শাসন বা ভয় দেখিয়ে কোনো লাভ হবে না। যারা বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, বাংলার মাটিতে তাদের কোনো স্থান হবে না। 

আরও পড়ুন<<>>নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৪৫

আগামী নির্বাচন প্রসঙ্গে মিজানুর রহমান মিনু বলেন, রাজশাহীতে মেয়র নির্বাচনসহ বিভিন্ন পর্যায়ের নির্বাচন হবে। তিনি দলীয় নেতাকর্মীদের হাইকমান্ডের নির্দেশ মেনে ঐক্যবদ্ধভাবে মনোনীত প্রার্থীকে বিপুল ভোটে বিজয়ী করার আহবান জানান। তিনি আশা প্রকাশ করেন যে, শহীদ জিয়া ও বেগম জিয়ার প্রতি মানুষের ভালোবাসার কারণে আগামীতে বিএনপি সমর্থিত প্রার্থীরা বিপুল ভোটে জয়লাভ করবেন।

আলেম-ওলামাদের কল্যাণে কাজ করার প্রতিশ্রুতি দিয়ে মন্ত্রী বলেন, যারা ধর্মকে ব্যবহার করে বিভিন্ন প্রতিষ্ঠানে বসে আছে, তাদের সরিয়ে আগামীতে ঈদগাহ, বড় মসজিদ এবং ধর্মীয় অনুদানের দায়িত্ব আলেম-ওলামাদের হাতে তুলে দেয়া হবে। জেলা পরিষদ, সিটি করপোরেশন এবং মন্ত্রী-এমপিরা চরম বিপদে সর্বদা জনগণের পাশে থাকবেন বলে তিনি আশ্বাস দেন। এ সময় তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে একটি নিরাপদ, স্বাধীন, সার্বভৌম ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে পবা-মোহনপুরের এমপি অ্যাডভোকেট শফিকুল হক মিলন বলেন, দীর্ঘ ১৭ বছর ধরে যারা নির্যাতন চালিয়েছে এবং দেশকে অন্ধকারে নিমজ্জিত করেছে, তাদের অপকর্মের কথা ভুলে গেলে চলবে না। দলের ভেতরে কোনো ধরনের কাদা ছোঁড়াছুঁড়ি বা বিতর্কিত কর্মকাণ্ড থেকে সবাইকে বিরত থাকার সতর্কবার্তা দেন তিনি।

যারা ধর্মকে বিপথগামী করার উদ্দেশ্যে ধর্ম সম্পর্কে জ্ঞান অর্জন করে, তাদের চক্রান্ত এবং অন্যান্য অপশক্তির ষড়যন্ত্রের বিরুদ্ধে সঠিক পথ দেখানোর তাগিদ দেন এমপি মিলন। তিনি শহীদ জিয়াউর রহমান, মরহুমা বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে নতুন বাংলাদেশ বিনির্মাণে ওলামা দলকে তাদের পবিত্র দায়িত্ব ও কর্তব্য যথাযথভাবে পালনের নির্দেশ দেন।

জাতীয়তাবাদী ওলামা দল রাজশাহী জেলা শাখার সভাপতি মাওলানা তাজউদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুঠিয়া-দুর্গাপুর আসনের এমপি অধ্যাপক নজরুল ইসলাম, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক এবং বন শিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল, রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মামুন অর রশিদ মামুন, সাধারণ সম্পাদক ও রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন এবং রাজশাহী মহানগর বিএনপির সাবেক আহবায়ক ও রাজশাহী জেলা পরিষদ প্রশাসক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা।

আপন দেশ/এসআর

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়