ছবি: আপন দেশ
শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে রাজশাহীর পবা উপজেলায় বিভিন্ন পূজা মণ্ডপের প্রতিনিধি ও সনাতন ধর্মাবলম্বীদের মাঝে আর্থিক অনুদান প্রদান করা হয়েছে।
রোববার (১১ অক্টোবর) পবা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ইবনুর আবেদীন উপস্থিত থেকে মণ্ডপ প্রতিনিধিদের হাতে এ অনুদান তুলে দেন।
অনুষ্ঠানে ইউএনও ইবনুর আবেদীন জানান, পবা-মোহনপুরের এমপি অ্যাডভোকেট শফিকুল হক মিলনের পক্ষ থেকে পবা উপজেলার ২৩টি পূজা মণ্ডপের প্রত্যেকটিকে ৫ হাজার টাকা করে দুর্গাপূজার উপহার হিসেবে দেয়া হয়েছে। অর্থ হস্তান্তরের জন্য সকল পূজা মণ্ডপ কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকদের উপজেলা পরিষদে আমন্ত্রণ জানিয়ে তাদের হাতে তা আনুষ্ঠানিকভাবে তুলে দেয়া হয়।
আরও পড়ুন<<>>লালন তিরোধান দিবস ঘিরে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি
উপজেলার সার্বিক প্রস্তুতি সম্পর্কে ইউএনও আরও বলেন, বর্তমানে পবার ২৩টি পূজা মণ্ডপের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং পূজার পরিবেশ অত্যন্ত সুষ্ঠু ও সুন্দর রয়েছে। সকলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে একটি আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে এবারের শারদীয় দুর্গোৎসব উদযাপিত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পবা উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক সুলতান আহমেদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মাহমুদুল ইসলামসহ বিভিন্ন পূজামণ্ডপ কমিটির প্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
আপন দেশ/এসআর
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































