Apan Desh | আপন দেশ

বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে আলোচনা সভা

রাজশাহী প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ১৬:৩৪, ১৩ অক্টোবর ২০২৬

বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে আলোচনা সভা

ছবি: আপন দেশ

বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির কনফারেন্স রুমে আলোচনাসভা ও স্বল্প দৈর্ঘ্য ফিল্ম প্রদর্শনের আয়োজন করা হয়।

মঙ্গলবার (১৩ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় সামাজিক বিজ্ঞান অনুষদের উদ্যোগে আনুষ্ঠানের উদ্বোধন করেন ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. এম ছায়েদুর রহমান।

এ সময় উপাচার্য প্রফেসর ড. এম ছায়েদুর রহমান শিক্ষার্থীদের স্বাস্থ্য সম্পর্কে সচেতনা বৃদ্ধি ও মাদকের ভয়ানক প্রভাব থেকে বিরত থাকার আহবান জানান। শিক্ষার্থীদের প্রকৃত জ্ঞান অর্জনের মাধ্যমে দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে উঠার প্রতি দিক-নির্দেশনা প্রদান করেন।

বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবসে এবারের প্রতিপাদ্য বাস্তব অভিজ্ঞতা শোনা: প্রকৃত কণ্ঠস্বর, প্রকৃত পরিবর্তন-এ প্রতিপাদ্যকে সামনে রেখে অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন প্রফেশনাল সাইকোলজিস্ট, কলামিস্ট ও বেতার ব্যক্তিত্ব ড. রুমি শায়লা শারমিন। তিনি শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্যের গুরুত্ব সম্পর্কে সচেতনতা বৃদ্ধি, নিজেদের অভিজ্ঞতা ও অনুভূতি প্রকাশের সুযোগ তৈরি এবং একে অপরের প্রতি সহমর্মিতা ও সহযোগিতার মনোভাব গড়ে তোলার প্রতি গুরুত্বারোপ করেন। 

আরও পড়ুন<<>>কালীগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলেন সামাজিক বিজ্ঞান অনুষদেরযোগাযোগ ও সাংবাদিকতা অধ্যয়ন বিভাগের বিভাগীয় প্রধান ড. জান্নাতুল জাহান, সমাজবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান রাবেয়া খাতুন, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান দোলন চক্রবর্তী, সমাজবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ড. কামরুন্নাহার, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাষক সবুজ কুমার মহন্ত, যোগাযোগ ও সাংবাদিকতা অধ্যয়ন বিভাগের প্রভাষক আব্দুল্লাহ আল মামুন। অনুষ্ঠানে বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, অনুষ্ঠানের শেষে মানুসিক স্বাস্থ্য সচেতনতার উপর ভিত্তি করে নির্মিত দুটি স্বল্প দৈর্ঘ্য ফিল্ম প্রদর্শন করা হয়।

আপন দেশ/এসআর

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

চকবাজারের আগুন নেভেনি ৫ ঘণ্টায়ও অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট হল-মাইকেল উডফোর্ড স্থানীয় নির্বাচনে একক প্রার্থী দেবে বিএনপি রিয়াদ বিমানবন্দরে ফের ক্ষেপণাস্ত্র হামলা রূপপুরে প্রথমবার সফল পারমাণবিক বিক্রিয়া রিয়াদ বিমানবন্দরে হামলায় আরও ৪ বাংলাদেশি আইসিইউতে হ্যাটট্রিক করে ইতিহাস গড়লেন হাসান মাহমুদ বাংলাদেশ সম্পর্কে আইপিইউর ভুল ধারণা কেটে গেছে: স্পিকার রিয়াদ বিমানবন্দরে হুথিদের হামলার তীব্র নিন্দা বাংলাদেশের মাঝপথ থেকে ফিরে এলো ইউএস-বাংলা, ৫ ফ্লাইট বাতিল রিয়াদে হামলার নিন্দা ট্রাম্পের, হুতিবিরোধী অভিযানের ইঙ্গিত কিং খালিদ বিমানবন্দরে হামলায় দুই বাংলাদেশিসহ নিহত ১২
City Touch