Apan Desh | আপন দেশ

ফেসবুক লাইভে সাংবাদিকদের ওপর ক্ষোভ ঝাড়লেন পরীমনি

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১২:৪২, ১০ নভেম্বর ২০২৬

আপডেট: ১৬:১০, ১০ নভেম্বর ২০২৬

ফেসবুক লাইভে সাংবাদিকদের ওপর ক্ষোভ ঝাড়লেন পরীমনি

ছবি : সংগৃহীত

গভীর রাতে ফেসবুক লাইভে এসে সাংবাদিকদের তীব্র সমালোচনা ও ক্ষোভ প্রকাশ করেছেন জনপ্রিয় চিত্রনায়িকা পরীমনি। সম্প্রতি একটি সামাজিক ও পেশাগত বিরোধের জেরে তাকে ক্ষমা চাওয়ানোর চেষ্টা করানো হয়।

মঙ্গলবার (১০ নভেম্বর) তিনি বয়কট করার অপচেষ্টার অভিযোগ তুলে এ প্রতিক্রিয়া জানান। 

লাইভের শেষ পর্যায়ে অত্যন্ত ক্ষুব্ধ কণ্ঠে তিনি বলেন, ‘সরি ধুয়ে পানি খা!’

লাইভে এসে পরীমনি বিভিন্ন প্রশ্নের সুরে নিজের ক্ষোভ প্রকাশ করতে গিয়ে বলেন, আচ্ছা, আপনি একজন মানুষের সরি বলাবেন? বা আপনি আশা করেন যে একজন মানুষ আপনাকে সরি বলবে তার ভুলের জন্য। আচ্ছা, তো আসলে কীভাবে সরি বলাবেন? মানে কী বলে বানাবেন যে তুমি এই জিনিসগুলো তুমি রং করেছো? এগুলোর জন্য তোমাকে সরি বলা উচিত। বা তুমি সরি বলো।

তিনি আরও ক্ষোভ প্রকাশ করে বলেন, তা আপনি কী করতে চান? আপনি একটা মানুষের গলা টিপে ধরতেন। তোকে আমি মেরে ফেলবো। যতক্ষণ না অব্দি তুই সরি বলবি তুই মরে যাবি। এভাবে আসলে সরি বলানো যায়। সম্ভব। একটা ‘শুয়োরের বাচ্চাকে শুয়োরের বাচ্চা’ বলে গালি দিয়েছি বলে খুবই ভুল করে ফেলেছি। 

আচ্ছা, এটার জন্য যদি আমি ‘সরি’ বলি তাহলে সেটা আমাকে বলতে হবে যে এটার জন্য তোমাকে অবশ্যই ‘সরি’ বলতে হবে। তুমি গালিগালাজ করতে পারবে না। তুমি একটা মেয়ে মানুষ। তোমাকে এখানে ধরুক, সেখানে ধরুক, যা ইচ্ছা তাই করুক। তুমি জীবনেও এটা নিয়ে কথা বলতে পারবা না। তোমাকে ‘সরি’ বলতে হবে।

সাংবাদিকদের একাংশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে পরীমনি বলেন, আপনারা কী করছেন? আপনারা একটা ইগো থেকে রাস্তায় নেমে গেলেন। নেমে যেয়ে আন্দোলন করলেন। জামাই বন্দনা করছেন। কটা জামাই, কটা বিয়ে? কটা ভাতার, বেশ্যা। তারপরে আর কী কী আছে? পতিতা। 

এ এক ক্যাটাগরির যা আছে, আপনারা যেটা পারেন আর কী। তো এটা, এটা ছাড়া আসলে এগুলো যে করছেন, দলে বলে। তো তার জন্য আসলে এ যে সেমটা করলেন আমাকে, যে হ্যাঁ, অপদস্তগুলোও যে করলেন, তার জন্য কী সরি বলবেন? মানে কী করবেন তাহলে? তো আপনাদের এ ভাষাগুলো কী? আমাকে গালিটা দিলেন? এ রাইটসটা আসলে আপনাদেরকে কে দিল? এটা কোথায় পেলেন?'

নিজের কাজ ব্যাহত করার অভিযোগ এনে এই চিত্রনায়িকা বলেন, এই যে আপনারা আমার কাজগুলোও নষ্ট করছেন। ব্র্যান্ড মালিকদের হুমকি দিচ্ছেন। ওনাকে কাজে নেওয়া যাবে না। ওনাকে তাহলে একটা মবের সৃষ্টি করছেন ওখানে। হুম, বয়কট করা হবে পরিমনিকে। 

আরও পড়ুন <> মধ্যরাতে হামলা-ভাঙচুরের অভিযোগ পরীমনির

এই থিওরিটা প্রথম দিন যখন শুরু করেছিলেন বয়কট বয়কট, তখন দেখছেন যে এ চব্বিশ ঘণ্টার মধ্যে বা আটচল্লিশ ঘণ্টার মধ্যে, বাহাত্তর ঘণ্টার মধ্যে এটা কোনো কাজে দিচ্ছে না। কারণ আপনাদের বয়কটে তো ওনারা আসলে মাথা ঘামাচ্ছেন না। বয়কট করলে যে কিছু হয় না, এটা আপনারা বুঝে গেছেন। মানে এই বয়কট শব্দটা দিয়ে যে আপনারা কিছু করতে পারতেছেন না, এটা যখন বুঝে গেলেন, তখন কী করলেন? রীতিমতো একদম ভাঙচুর শুরু করলেন।

সমালোচকদের উদ্দেশ্য করে তিনি বলেন, মানে যেখানে যাবেন, পরিমণি যেখানে যাবে সেখানে গিয়ে আপনারা অরাজকতা শুরু করবেন। এটাই হচ্ছে জাস্ট প্ল্যান। না হলে কালকে (রোববার মধ্যরাতে গুলশান শ্যুটিং ক্লাবে) এরকম একটা সিচুয়েশন আপনারা ঘটালেন কেমনে? 

ভাই, কী ধরনের প্ল্যান আপনাদের মাথার মধ্যে ঘোরে? মানে আপনারা কী ধরনের সন্ত্রাসী? আর কী অদ্ভুত ব্যাপার, জানালিস্ট বলে সুন্দর করে নামটা একটা ট্যাগ লাগায় তারপরে যা ইচ্ছে তাই শুরু করছেন। যা ইচ্ছে তাই শুরু করেন নাই কিন্তু আপনারা, আপনারা রীতিমতো ‘সন্ত্রাসগিরি’ শুরু করছেন। এটা কোনো তো, এটা তো আসলে কোনো জার্নালিজমের কাজ না। এটা তো নিজেদেরকে শুধু শুধু এই শব্দটা ইউজ করে কেন করছেন আপনারা? আপনারা, আপনারা কী জার্নালিস্ট? আপনারা বুঝেন জার্নালিস্ট কী জিনিস? 

মানে ফোন একটা হাতে নিলাম, একটা পেজ খুললাম, একটা রেজিস্ট্রেশন করলাম, জার্নালিস্ট হয়ে গেলাম। আরে ভাই, আপনারা জার্নালিস্ট কীটা বুঝেন? মানে এসব করে আপনারা আমাকে সরি বলাবেন।

লাইভের একেবারে শেষ পর্যায়ে নিজের অনড় অবস্থানের কথা জানিয়ে তিনি তীব্র বিরক্তি প্রকাশ করে বলেন, সরি ধুয়ে পানি খা!

আপন দেশ/এমটিআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়