Apan Desh | আপন দেশ

কুড়িগ্রামে জাতীয় বিপ্লব-সংহতি দিবস উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

​কুড়িগ্রাম প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ১৬:২৭, ৩ নভেম্বর ২০২৬

কুড়িগ্রামে জাতীয় বিপ্লব-সংহতি দিবস উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

ছবি: আপন দেশ

যথাযথ মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনের লক্ষ্যে কুড়িগ্রামে একটি প্রস্তুতিমূলক সভা  হয়েছে।

​মঙ্গলবার (০৩ নভেম্বর) সকালে জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা হয়। সভায় সভাপতিত্ব করেন কুড়িগ্রামের জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ।

সভা সঞ্চালনা করেন অতিরিক্ত জেলা প্রশাসক বি.এম কুদরত-এ-খুদা। এতে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক শফিকুল ইসলাম বেবু, জেলা শিক্ষা অফিসার শফিকুল ইসলাম, জামায়াতের সাবেক সেক্রেটারি মাওলানা নিজাম উদ্দিন, এবি পার্টির আহবায়ক নজরুল ইসলাম খান (ডা. নজরুল), সদস্য সচিব জাহিদুল ইসলাম জুয়েল, তথ্য অফিসের উপপরিচালক আব্দুল্লাহ-আল-মামুন, সাংবাদিক সাইয়েদ আহমেদ বাবু, বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান, প্রেসক্লাব সভাপতি শফি খান, সাংবাদিক আশরাফুল হক রুবেলসহ জেলা প্রশাসনের বিভিন্ন দফতরের কর্মকর্তা, স্থানীয় রাজনৈতিক ব্যক্তিবর্গ, শিক্ষক, সুশীল সমাজের প্রতিনিধি। 

আরও পড়ুন<<>>গাজীপুরে শ্রমিক বিক্ষোভে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানচলাচল বন্ধ

​সভায় বক্তারা জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের ঐতিহাসিক তাৎপর্য তুলে ধরে দিবসটি সফল ও শান্তিপূর্ণভাবে উদযাপনের ওপর গুরুত্বারোপ করেন। দিবসটি উপলক্ষে কুড়িগ্রাম জেলা প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি গ্রহণের প্রাথমিক সিদ্ধান্ত নেয়া হয়েছে। এর মধ্যে রয়েছে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে যুবসমাজকে ইতিহাস সম্পর্কে সচেতন করার উদ্যোগ।

​জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ তার বক্তব্যে বলেন, জাতীয় জীবনের এক গুরুত্বপূর্ণ অধ্যায় এ দিবস। দিবসটির তাৎপর্য তরুণ প্রজন্মের কাছে সঠিকভাবে তুলে ধরতে সকলের সম্মিলিত সহযোগিতা প্রয়োজন। নির্ধারিত কর্মসূচিগুলো সুন্দর ও সুশৃঙ্খলভাবে বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট সকলকে নিজ নিজ দায়িত্ব পালনের আহবান জানান তিনি। 

আপন দেশ/এসআর

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

আগামী বছর গ্রিডে যুক্ত হচ্ছে ৪ হাজার মেগাওয়াট বিদ্যুৎ: প্রধানমন্ত্রী বেতন বৃদ্ধির দাবিতে উত্তাল শিল্পাঞ্চল, বন্ধ ৬৭৯ কারখানা কপ সম্মেলনে যোগ দিতে তুরস্কে যাবেন প্রধানমন্ত্রী পতনে চলছে শেয়ার বাজারের লেনদেন আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন ম্যাক্সওয়েল যুক্তরাষ্ট্রে ভোটযুদ্ধ, ট্রাম্পের ক্ষমতার পরীক্ষা ইউক্রেইনের ত্রাণকেন্দ্রে রাশিয়ার বোমা হামলায় নিহত ২৬ আগারগাঁও মেট্রো স্টেশনসহ ২ স্থানে ককটেল বিস্ফোরণ এলপিজির দাম বাড়ল সুনির্দিষ্ট সময়েই শ্রমিকদের ন্যূনতম মজুরি ঘোষণা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী পোশাকশিল্প ধ্বংসের ষড়যন্ত্রকারীদের শক্ত হাতে দমনের আহবান জামায়াতের ফের পুলিশের সঙ্গে পোশাকশ্রমিকদের ধাওয়া-পাল্টা ধাওয়া গাজীপুরে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন টানা দরপতনের পর বাড়ল স্বর্ণের দাম নিউজিল্যান্ড সফর থেকে সরে দাঁড়ালেন মারুফা ট্রাম্পের বাসভবনের অদূরে বিমান বিধ্বস্তে নিহত ৯
City Touch