Apan Desh | আপন দেশ

মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ সদস্য আটক

রাজশাহী প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ১৬:১৫, ১০ নভেম্বর ২০২৬

মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ সদস্য আটক

ছবি: আপন দেশ

রাজশাহীর মোহনপুরে নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের মশাল মিছিলের প্রস্তুতিকালে তিন সদস্যকে আটক করেছে পুলিশ। 

সোমবার (০৯ নভেম্বর) রাত ১১টা ১৫ মিনিটের দিকে পুলিশের একটি দল উপজেলার ৫ নম্বর বাকশিমইল ইউনিয়নের পত্রপুর গ্রামে যমুনা জুট মিলের সামনে অভিযান চালিয়ে তাদের আটক করেন। 

আটক ব্যক্তিরা হলো, উপজেলার কেশরহাট পৌরসভা এলাকার হরিগাছি গ্রামের মোজাহার আলীর ছেলে মেহেদী হাসান নিরব (২৫), তিলাহারী গ্রামের ইমরুল হোসেনের ছেলে মশিউর রহমান তুহিন (২৪), দুলাল হোসেনের ছেলে সুমন আলী (২১)। 

আরও পড়ুন<<>>রাজশাহী বিমানবন্দরে গ্রেনেড সদৃশ বস্তু উদ্ধার

পুলিশ সূত্রে জানা যায়, ওই সময় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, এর অঙ্গসংগঠন ও ছাত্রলীগের প্রায় ৫০ থেকে ৬০ জন সদস্য সেখানে সমবেত হয়ে মশাল মিছিলের প্রস্তুতি নিচ্ছিলেন। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগামী ডিসেম্বরে দেশে ফেরার প্রচারণার সমর্থনে এবং ১০ নভেম্বর দেশব্যাপী সর্বাত্মক ধর্মঘটের কর্মসূচির অংশ হিসেবে তারা মিছিলের প্রস্তুতি নিচ্ছিল।

পুলিশের উপস্থিতি টের পেয়ে অন্যরা পালিয়ে গেলেও ঘটনাস্থল থেকে তিনজনকে আটক করা হয়। এসময় ঘটনাস্থল থেকে ৪০টি মশাল, একটি মোটরসাইকেল, বাটসহ প্রায় ৮ ইঞ্চি লম্বা একটি চাকু ও তিনটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।

আপন দেশ/এসআর

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়