ছবি ভিডিও থেকে নেয়া
প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজশাহী সফরকে কেন্দ্র করে শাহ মখদুম বিমানবন্দরে অভ্যর্থনা অনুষ্ঠানে বিভাগীয় কমিশনার ইউসুফ আলীকে ঘিরে ১৯সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে সামনে এসেছে। তবে প্রধানমন্ত্রীকে জড়িয়ে ধরার চেষ্টায়, তাৎক্ষণিকভাবে দায়িত্ব থেকে অব্যাহতি এবং রাতেই রাজশাহী ত্যাগের নির্দেশ দেয়ার হয়।
প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে শাহ মখদুম বিমানবন্দরে তাঁকে অভ্যর্থনা জানাতে উপস্থিত ছিলেন বিভাগীয় কমিশনারসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। এ সময় বিভাগীয় কমিশনার ইউসুফ আলী প্রধানমন্ত্রী তারেক রহমানকে বাল্যবন্ধু মনে করে জড়িয়ে ধরার চেষ্টা করেন বলে দাবি করা হচ্ছে।
ঘটনার বিষয়ে বিভাগীয় কমিশনারের বক্তব্য এবং মন্ত্রিপরিষদ বিভাগ বা জনপ্রশাসন মন্ত্রণালয়ের কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
আপন দেশ/জেডআই
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































