ছবি: আপন দেশ
রাজশাহী পৌঁছেই ৩৮ হাজার ৯৭০ জন আখচাষিকে সরকারি প্রণোদনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
মঙ্গলবার (২০ অক্টোবর) বিকেলে রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠের জনসভা মঞ্চে বসে তিনি ল্যাপটপের বাটন চেপে কৃষকদের এ প্রণোদনা দেন। কৃষকদের ব্যাংক হিসাবে এ টাকা পৌঁছে যায়। সঙ্গে সঙ্গে কৃষকেরা মোবাইলে এসএমএস পান।
জনসভার প্রথম পর্বে প্রধানমন্ত্রী কৃষকদের এ প্রণোদনা দেন। তিনি বলেন, ৩৮ হাজার ৯৭০ জন কৃষককে ১২ কোটি টাকা প্রণোদনা দেয়া হলো। পরে তিনি ১৫টি মিল জোনের ১৫ জন কৃষকের হাতে প্রতীকি চেক তুলে দেন।
আরও পড়ুন<<>>খেটে খাওয়া মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করছে সরকার
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে দলীয় সংসদ সদস্য ও নেতারা বক্তব্য শুরু করেন।
এর আগে বেলা ৩টার কিছু আগে প্রধানমন্ত্রীকে বহনকারী সামরিক বিমান রাজশাহীর হযরত শাহমখদুম (র.) বিমানবন্দরে অবতরণ করেন। এরপর প্রধানমন্ত্রী তারেক রহমান মাদ্রাসা মাঠে জনসভায় যোগ দেন।
এ দিন সকালে প্রধানমন্ত্রী তারেক রহমান প্রথমে রংপুরে যান। পরে রংপুর থেকে রাজশাহী আসেন। রাজশাহী থেকে বিকেলেই তিনি চট্টগ্রাম যাবেন। চট্টগ্রামের জে এম সেন হল রহমতগঞ্জ পূজামণ্ডপ পরিদর্শনের শেষে রাতেই ঢাকায় ফিরবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
আপন দেশ/এসআর
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































