Apan Desh | আপন দেশ

র‌্যাব

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বা র‍্যাব বাংলাদেশের অভ্যন্তরীণ সন্ত্রাস দমনের উদ্দেশ্যে গঠিত চৌকস বাহিনী। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত এই আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ২০০৪ সালের ২৬ মার্চ গঠিত হয় এবং একই বছরের ১৪ এপ্রিল (পহেলা বৈশাখ) তাদের কার্যক্রম শুরু করে। বাংলাদেশ পুলিশ, বাংলাদেশের সেনা, নৌ ও বাংলাদেশ বিমান বাহিনীর সদস্যদের নিয়ে র‍্যাব গঠিত হয়। র‍্যাবের সদর দফতর ঢাকার উত্তরায় অবস্থিত।

‘র‌্যাবের ওপর নিষেধাজ্ঞা উঠাতে নাম বদলাচ্ছে সরকার‘

‘র‌্যাবের ওপর নিষেধাজ্ঞা উঠাতে নাম বদলাচ্ছে সরকার‘

সরকার র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) নাম পরিবর্তনের বিষয়ে চিন্তাভাবনা করছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, একটা নতুন ফোর্স রিনেম করি (নাম পরিবর্তন) বা রেইজ করি, সেখানে হয়তো তারা (যুক্তরাষ্ট্র) নিষেধাজ্ঞা পুনর্বিবেচনা করবে। তিনি বলেন, র‍্যাবের জন্য নতুন আইন হচ্ছে। সেখানে জবাবদিহিতা এবং স্বচ্ছতাও নিশ্চিত করা হবে। সোমবার (১৮ মে) দুপুরে রাজধানীর কুর্মিটোলায় র‍্যাব সদর দফতরে বাহিনীর ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা আশা করছি আগামী দিনে সম্পূর্ণভাবে মানবাধিকার সমুন্নত রেখে র‍্যাব তার সব কর্মকাণ্ড পরিচালিত করবে। আমরা একটি নতুন আইন প্রণয়নের উদ্যোগ নিয়েছি। যে আইনের অধীনে এলিট ফোর্স হিসেবে একটা বাহিনী থাকবে। আমরা র‍্যাবের নাম আবার রিনেম করবো কি না বা অন্য নতুন এলিট ফোর্স আমরা রেইজ করব কি না, সেটা এখনো চিন্তাভাবনার বিষয়। সরকার বিবেচনা করছে। তবে এলিট ফোর্সের ক্ষেত্রে জবাবদিহিতা এবং স্বচ্ছতা আমরা এনশিওর করব।

০৪:১৯ পিএম, ১৮ মে ২০২৬ সোমবার

অন্তঃসত্ত্বা শিশুর ভ্রুণের ডিএনএ টেস্টের তথ্য সত্য নয়: র‌্যাব

অন্তঃসত্ত্বা শিশুর ভ্রুণের ডিএনএ টেস্টের তথ্য সত্য নয়: র‌্যাব

ময়মনসিংহের মদন উপজেলায় ধর্ষণের কারণে একটি শিশু অন্তঃসত্ত্বা হয়েছে। এ ঘটনায় শিশুটির ভ্রণের ডিএনএ টেস্টের তথ্য ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। তবে এ তথ্যকে গুজব বলে জানিয়েছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র‍্যাব। বুধবার (০৬ মে) দুপুরে ময়মনসিংহে র‌্যাব-১৪ এর সদর দফতরে সংবাদ সম্মেলন করে এ তথ্য জানান কমান্ডিং অফিসার (সিও) নায়মুল হাসান। নায়মুল হাসান বলেন, ডিএনএ টেস্ট হয়নি। প্রয়োজন হলে আদালতের অনুমতি নিয়ে তদন্তকারী কর্মকর্তা অবশ্যই সেটা করবেন। তদন্তের স্বার্থে যা যা করা দরকার সেটা করবেন। এদিকে শিশুটির ভ্রুণের ডিএনএ টেস্ট করা হয়েছে— এমন তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। বিনোদন জগতের অনেকেই নিজের ফেসবুক আইডি থেকে এমন তথ্য পোস্ট করেন। 

০৫:০৭ পিএম, ৬ মে ২০২৬ বুধবার

র‍্যাবের তল্লাশিতে ৬ বস্তা গাঁজা জব্দ

র‍্যাবের তল্লাশিতে ৬ বস্তা গাঁজা জব্দ

কুমিল্লার তিতাস উপজেলা এলাকায় একটি প্রাইভেটকার থেকে ছয় বস্তা গাঁজা উদ্ধার করেছে র‍্যাব-১১। এ ঘটনায় দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। বুধবার (২৯ এপ্রিল) সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। র‍্যাব সূত্রে জানা যায়, ভারত থেকে আসা গাঁজার একটি বড় চালান কুমিল্লা হয়ে বিভিন্ন এলাকায় ছড়িয়ে দেয়ার তথ্য পায় তারা। এর ভিত্তিতে অভিযান শুরু করে র‍্যাব-১১। অভিযানের সময় একটি প্রাইভেটকারকে ধাওয়া করা হয়। গাড়িটি ইলিয়টগঞ্জ হয়ে জাহাপুর অতিক্রম করে তিতাস উপজেলার কলাকান্দি বাজার এলাকায় প্রবেশ করে।

১১:৫৩ পিএম, ২৯ এপ্রিল ২০২৬ বুধবার

নববর্ষের নিরাপত্তায় থাকছে স্পেশাল কমান্ডো ফোর্স

নববর্ষের নিরাপত্তায় থাকছে স্পেশাল কমান্ডো ফোর্স

বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপনকে কেন্দ্র করে সারাদেশে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। নিরাপত্তা ঝুঁকি না থাকলেও যেকোনো ধরনের নাশকতামূলক হামলা মোকাবিলায় র‍্যাবের স্পেশাল কমান্ডো ফোর্স প্রস্তুত রাখা হয়েছে বলে জানিয়েছেন র‍্যাবের মহাপরিচালক অতিরিক্ত আইজিপি মো. আহসান হাবীব পলাশ। সোমবার (১৩ এপ্রিল) রাজধানীর রমনা বটমূলে বাংলা নববর্ষ উৎসব উদযাপনে র‌্যাবের নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন এবং দেশব্যাপী বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে র‌্যাব কর্তৃক গৃহীত নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে তিনি এসব কথা জানান।

০৫:০৩ পিএম, ১৩ এপ্রিল ২০২৬ সোমবার

নববর্ষ উদযাপনে কোনো হুমকি নেই : র‍্যাব ডিজি

নববর্ষ উদযাপনে কোনো হুমকি নেই : র‍্যাব ডিজি

বাংলা নববর্ষ-১৪৩৩ উৎসব উদযাপনে কোনো ধরনের হুমকি নেই বলে জানিয়েছেন র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) মহাপরিচালক (ডিজি) মো. আহসান হাবীব পলাশ। সোমবার (১৩ এপ্রিল) সকালে রাজধানীর রমনার বটমূলে র‍্যাবের নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। আহসান হাবীব পলাশ বলেন, ‘নববর্ষ উদযাপন উপলক্ষে শাহবাগ, টিএসসি, হাতিরঝিল, মানিক মিয়া অ্যাভিনিউ ও রমন বটমূলসহ রাজধানীর যেসব স্থানে বর্ষবরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, সেসব স্থানের নিরাপত্তা নিশ্চিত করতে যথাযথ ব্যবস্থা গ্রহণ করেছে র‌্যাব।

১২:২৯ পিএম, ১৩ এপ্রিল ২০২৬ সোমবার

শবে বরাত উপলক্ষে সারাদেশে র‍্যাবের নিশ্ছিদ্র নিরাপত্তা

শবে বরাত উপলক্ষে সারাদেশে র‍্যাবের নিশ্ছিদ্র নিরাপত্তা

পবিত্র শবে বরাত উদযাপিত হবে মঙ্গলবার (০৩ ফেব্রুয়ারি) দিবাগত রাতে। এ উপলক্ষে অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি র‍্যাব সারাদেশে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে। সোমবার (০২ ফেব্রুয়ারি) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, শবে বরাতে মুসল্লিরা দেশব্যাপী ইবাদত-বন্দেগি, নফল নামাজ ও জিকিরে অংশ নেবেন। ধর্মীয় অনুষ্ঠান যেন সুষ্ঠু, সুন্দর ও নির্বিঘ্নভাবে সম্পন্ন হয়, সে জন্য র‍্যাব অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী, প্রশাসন ও গোয়েন্দা সংস্থার সঙ্গে সমন্বয় করে সার্বক্ষণিক দায়িত্ব পালন করছে।

০৮:২৫ পিএম, ২ ফেব্রুয়ারি ২০২৬ সোমবার

মুরাদনগরের ধর্ষণকাণ্ড নিয়ে চাঞ্চল্যকর তথ্য জানাল র‍্যাব

মুরাদনগরের ধর্ষণকাণ্ড নিয়ে চাঞ্চল্যকর তথ্য জানাল র‍্যাব

কুমিল্লার মুরাদনগরে এক নারীকে ধর্ষণ ও বিবস্ত্র করে নির্যাতনের ঘটনার চাঞ্চল্যকর তথ্য জানাল র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। শুক্রবার (০৪ জুলাই) দুপুরে রাজধানীর কারওয়ান বাজারে র‍্যাবের মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। এরইমধ্যে ঘটনার মূল হোতা শাহ পরানকে গ্রেফতার করা হয়েছে। সংবাদ সম্মেলনে র‍্যাব জানায়, পূর্ব শত্রুতার জেরে এ ঘটনা ঘটানো হয়। শাহ পরান ধর্ষণ মামলার মূল আসামি ফজর আলীর ছোট ভাই এবং ওই নারীকে মারধর ও বিবস্ত্র করে ভিডিও ছড়িয়ে দেয়ার ঘটনার মূলহোতা।

০২:৪৯ পিএম, ৪ জুলাই ২০২৫ শুক্রবার

Advertisement
সর্বাধিক পঠিত
Advertisement