Apan Desh | আপন দেশ

আ.লীগকে বিলুপ্ত-সামাজিক মাধ্যমে ব্লক চেয়ে রিট

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৯:৫৮, ২৫ নভেম্বর ২০২৬

আ.লীগকে বিলুপ্ত-সামাজিক মাধ্যমে ব্লক চেয়ে রিট

ছবি: আপন দেশ

সংসদে আইন প্রণয়নের মাধ্যমে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে বিলুপ্ত করার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করা হয়েছে। রিটে দলটির পক্ষে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত সব পোস্ট অপসারণের নির্দেশনা চাওয়া হয়েছে।

একই সঙ্গে দলটির পেজ, অ্যাকাউন্ট ও চ্যানেল ব্লক করার নির্দেশনা চাওয়া হয়েছে।

বুধবার (২৫ নভেম্বর) এ রিটের খবর জানান আইনজীবী ব্যারিস্টার এএসএম শাহরিয়ার কবির। নড়াইলের কালিয়ার এম এস মোস্তাফিজুর রহমানসহ ৭ জন এ রিট করেন।

রিটে বিবাদী করা হয়েছে, স্বরাষ্ট্র সচিব, পররাষ্ট্র সচিব, আইন সচিব, মন্ত্রিপরিষদ সচিব, ডাক ও টেলিযোগাযোগ সচিব, বিটিআরসির চেয়ারম্যান, বাংলাদেশ ব্যাংকের গভর্নর, বিএফআইইউ প্রধান এবং তথ্য সচিবকে।

আরও পড়ুন <<>> কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ৫ দিনের রিমান্ড

আবেদনে বাংলাদেশ আওয়ামী লীগ এবং এর সকল অঙ্গসংগঠন, সহযোগী সংগঠন ও ভ্রাতৃপ্রতিম সংগঠনকে সংসদের একটি আইন বা অধ্যাদেশের মাধ্যমে সরাসরি নিষিদ্ধ করার আর্জি জানানো হয়। এছাড়া রাজনৈতিক দল হিসেবে বিলুপ্ত করা হবে না এবং সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা ও তালিকাভুক্ত করা হবে না এ মর্মে রুল জারির আর্জি জানানো হয়েছে।

এছাড়া গণমাধ্যম, অনলাইন এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ওই সংগঠনসমূহের পক্ষ থেকে বা নামে প্রকাশিত সকল পোস্ট, পেজ, অ্যাকাউন্ট, চ্যানেল ও অন্যান্য কনটেন্ট এবং সহিংসতা উসকে দেয়া যেকোনো কনটেন্ট অপসারণ বা ব্লক করা এবং এগুলোর পুনঃপ্রকাশ রোধ করা হবে না (আইনসম্মত সংবাদ প্রতিবেদন, অ্যাকাডেমিক পর্যালোচনা এবং সরকারের সমালোচনা ছাড়া) এ মর্মেও রুল জারির আর্জি জানানো হয়েছে।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

আ.লীগকে বিলুপ্ত-সামাজিক মাধ্যমে ব্লক চেয়ে রিট ষড়যন্ত্রে জড়িত পুলিশ সদস্যরা কঠোর নজরদারিতে: স্বরাষ্ট্রমন্ত্রী একনেকে ২৪ হাজার কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন গোপালগঞ্জে থানায় আগুনের ঘটনায় অতিরিক্ত এসপি গ্রেফতার প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক বৈঠক চলছে পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণ হলো ভোটের মাধ্যমে অস্ট্রেলিয়া সফর শেষে দেশে ফিরলেন জামায়াত আমীর ঢাকাসহ আট জেলায় ১০৮ প্লাটুন বিজিবি মোতায়েন ফুটবলের রাজপুত্রের বিদায়ের ৬ বছর বড় জয়ে সিংহাসনে বসলেন ভিনি-এমবাপ্পেরা সন্তান-সংসার সামলে যেভাবে ইতিহাস গড়লেন জেনিফার বারেত্তো বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো