Apan Desh | আপন দেশ

অন্তঃসত্ত্বা শিশুর ভ্রুণের ডিএনএ টেস্টের তথ্য সত্য নয়: র‌্যাব

ময়মনসিংহ প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ১৭:০৭, ৬ মে ২০২৬

অন্তঃসত্ত্বা শিশুর ভ্রুণের ডিএনএ টেস্টের তথ্য সত্য নয়: র‌্যাব

ছবি: আপন দেশ

ময়মনসিংহের মদন উপজেলায় ধর্ষণের কারণে একটি শিশু অন্তঃসত্ত্বা হয়েছে। এ ঘটনায় শিশুটির ভ্রণের ডিএনএ টেস্টের তথ্য ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। তবে এ তথ্যকে গুজব বলে জানিয়েছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র‍্যাব। 

বুধবার (০৬ মে) দুপুরে ময়মনসিংহে র‌্যাব-১৪ এর সদর দফতরে সংবাদ সম্মেলন করে এ তথ্য জানান কমান্ডিং অফিসার (সিও) নায়মুল হাসান।

নায়মুল হাসান বলেন, ডিএনএ টেস্ট হয়নি। প্রয়োজন হলে আদালতের অনুমতি নিয়ে তদন্তকারী কর্মকর্তা অবশ্যই সেটা করবেন। তদন্তের স্বার্থে যা যা করা দরকার সেটা করবেন। এদিকে শিশুটির ভ্রুণের ডিএনএ টেস্ট করা হয়েছে— এমন তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। বিনোদন জগতের অনেকেই নিজের ফেসবুক আইডি থেকে এমন তথ্য পোস্ট করেন।

আরও পড়ুন <<>>শিশু ধর্ষণে অভিযুক্ত মাদ্রাসা শিক্ষক গ্রেফতার

তিনি জানান, মঙ্গলবার (০৫ মে) রাতে র‌্যাবের একটি দল ময়মনসিংহের গৌরীপুর উপজেলার সোনমপুর গ্রামে ভোর ৪টায় অভিযান চালায়। সে অভিযানে অভিযুক্ত শিক্ষক আমান উল্লাহকে গ্রেফতার করে র‌্যাব। তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হবে।

মামলার বিবরণ সূত্রে জানা যায়, গ্রেফতার হওয়া আমান উল্লাহ নেত্রকোনার মদন উপজেলার পাঁচহার গ্রামে একটি মাদরাসা প্রতিষ্ঠা করেন। ওই মাদরাসায় পড়ত ধর্ষণের শিকার ওই শিশুটি। ২০২৫ সালের ২ অক্টোবর আমান উল্লাহ তাকে ধর্ষণ করেন।

পরে গত ১৮ এপ্রিল নেত্রকোনার একটি বেসরকারি হাসপালে পরীক্ষার পর শিশটি অন্তঃসত্ত্বা বলে জানা যায়। পরে ২৩ এপ্রিল শিশুটির মা বাদী হয়ে মদন থানায় মামলা করেন।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়