ছবি: আপন দেশ
ঝালকাঠির রাজাপুরে পেনগান (আগ্নেয়াস্ত্র) উদ্ধারে অভিযান চালিয়েছে র্যাব। এ অভিযানে উপজেলার সাতুরিয়া ইউনিয়নের নৈকাঠি এলাকায় একটি বসতবাড়ির পেছন থেকে পরিত্যাক্ত অবস্থায় এ আগ্নেয়াস্ত্রটি উদ্ধার করা হয়। সোমবার (১৮ মে) রাত সোয়া ২টার দিকে অভিযান চালায় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৮।
মঙ্গলবার (১৯ মে) দুপুরে বরিশাল র্যাব-৮ এর অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরুজ্জামান স্বাক্ষরিত প্রেস বার্তায় বিষয়টি জানানো হয়।
র্যাব জানায়, গোপন সংবাদে বরিশাল র্যাব-৮ এর একটি দল অভিযান পরিচালনা করে। এসময় নৈকাঠি এলাকার নান্নু সিকদারের বসতবাড়ির পেছনের ঢালাই সড়কের পাশে মুরগির খোপ থেকে এ অবৈধ বিদেশি পেনগানটি উদ্ধার করা হয়।
আরও পড়ুন <<>> ভারতীয় সহকারী হাইকমিশন থেকে কর্মকর্তার মরদেহ উদ্ধার
উদ্ধার করা আগ্নেয়াস্ত্রটি পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য রাজাপুর থানায় হস্তান্তর করা হয়েছে। সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত সমাজ গঠনে এমন অভিযান অব্যাহত থাকবে বলেও জানায় র্যাব।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































