Apan Desh | আপন দেশ

এক মাসে ১০৪ অস্ত্র উদ্ধার, গ্রেফতার ৬০: র‍্যাব

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৩:৩৬, ২০ আগস্ট ২০২৬

এক মাসে ১০৪ অস্ত্র উদ্ধার, গ্রেফতার ৬০: র‍্যাব

ছবি : আপন দেশ

দেশের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে গেল জুলাইয়ে ১০৪টি অস্ত্র উদ্ধার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। এসব ঘটনায় ৬০ জনকে গ্রেফতার করা হয়েছে।

বৃহস্পতিবার (২০ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর কারওয়ান বাজারে র‍্যাবের মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক উইং কমান্ডার এম জেড এম ইন্তেখাব চৌধুরী।

র‍্যাব জানায়, উদ্ধার করা ১০৪টি অস্ত্রের মধ্যে ৬৫টি দেশীয় আগ্নেয়াস্ত্র এবং ৩৯টি বিদেশি অস্ত্র। এসব অস্ত্র উদ্ধারের পাশাপাশি সংশ্লিষ্ট ৬০ জনকে গ্রেফতা করা হয়েছে।

সংবাদ সম্মেলনে ইন্তেখাব চৌধুরী বলেন, আইনের শাসন সমুন্নত রাখা, মানবাধিকার রক্ষা ও সব নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করতে র‍্যাব কাজ করে যাচ্ছে। একই সঙ্গে অপরাধ চিহ্নিত ও প্রতিরোধ এবং অপরাধীদের আইনের আওতায় আনতে ভবিষ্যতেও র‍্যাব আরও দৃঢ়ভাবে কার্যক্রম পরিচালনা করবে।

আরও পড়ুন : ‘রোহিঙ্গা সংকট দেশের পরিবেশ ও অর্থনীতির ওপর চাপ তৈরি করছে’

তিনি আরও বলেন, জনগণের পাশে থেকে জনগণের সেবা করতে আমরা সর্বদা নিজেদের নিয়োজিত রাখব বলে প্রতিশ্রুতিবদ্ধ। এ ক্ষেত্রে আপনাদের সার্বিক সহযোগিতা কামনা করছি।

আপন দেশ/এনএম

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement