Apan Desh | আপন দেশ

র‍্যাবের তল্লাশিতে ৬ বস্তা গাঁজা জব্দ

কুমিল্লা প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ২৩:৫৩, ২৯ এপ্রিল ২০২৬

র‍্যাবের তল্লাশিতে ৬ বস্তা গাঁজা জব্দ

ছবি : আপন দেশ

কুমিল্লার তিতাস উপজেলা এলাকায় একটি প্রাইভেটকার থেকে ছয় বস্তা গাঁজা উদ্ধার করেছে র‍্যাব-১১। এ ঘটনায় দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।

বুধবার (২৯ এপ্রিল) সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়।

র‍্যাব সূত্রে জানা যায়, ভারত থেকে আসা গাঁজার একটি বড় চালান কুমিল্লা হয়ে বিভিন্ন এলাকায় ছড়িয়ে দেয়ার তথ্য পায় তারা। এর ভিত্তিতে অভিযান শুরু করে র‍্যাব-১১।

অভিযানের সময় একটি প্রাইভেটকারকে ধাওয়া করা হয়। গাড়িটি ইলিয়টগঞ্জ হয়ে জাহাপুর অতিক্রম করে তিতাস উপজেলার কলাকান্দি বাজার এলাকায় প্রবেশ করে।

পরে কালাকান্দি-দড়িমাছিমপুর সড়কের একটি ভাঙা ব্রিজের কারণে গাড়িটি বিকল্প পথে কলাকান্দি-আলীনগর সড়কে ওঠে। একপর্যায়ে হাড়াইকান্দি এলাকায় পৌঁছে মাদক বহনকারীরা প্রাইভেটকারটি ফেলে পালিয়ে যায়।

এরপর ঘটনাস্থলে পৌঁছে গাড়িটি তল্লাশি করে ছয় বস্তা গাঁজা জব্দ করা হয়।

পরে তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে মুরাদনগর উপজেলার পাঁচপুকুরিয়া এলাকা থেকে পালিয়ে যাওয়া দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়।

আরও পড়ুন <<>> চরভদ্রাসনে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস উপলক্ষে প্রশিক্ষণ

তিতাস থানার পুলিশ পরিদর্শক মফিজুল ইসলাম বলেন, বিষয়টি সম্পর্কে বিস্তারিত জানা নেই। তবে বুধবার সন্ধ্যায় র‍্যাব একটি বড় চালান আটক করেছে।

র‍্যাব-১১ জানিয়েছে, জব্দ করা মাদক ও গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়