Apan Desh | আপন দেশ

ইয়াবা তৈরির কারখানায় র‍্যাবের অভিযান, আটক ২

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ 

প্রকাশিত: ১৯:২৬, ৩ আগস্ট ২০২৬

ইয়াবা তৈরির কারখানায় র‍্যাবের অভিযান, আটক ২

ছবি: আপন দেশ

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে ইয়াবা তৈরির একটি কারখানায় অভিযান চালিয়েছে র‌্যাব। এ ঘটনায় ইয়াবা তৈরির সরঞ্জামসহ দুজনকে আটক করেছে র‍্যাব-২-এর একটি দল।

সোমবার (০৩ আগস্ট) সকালে দক্ষিণ কেরানীগঞ্জের মদিনা কমপ্লেক্সে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

র‍্যাব-২-এর অধিনায়ক নয়মুল হাসান জানান, আটক নাসির প্রায় ১০ বছর ধরে কেমিক্যাল ইন্ডাস্ট্রি ও রঙের দোকানের আড়ালে মদিনা কমপ্লেক্সের একটি কক্ষে ইয়াবা তৈরির কারখানা গড়ে তুলেছিলেন। তিনি নিজেই ইয়াবা তৈরির কেমিস্ট হিসেবে কাজ করতেন। চট্টগ্রাম থেকে কাঁচামাল এনে ওই কারখানায় প্রতিদিন হাজার হাজার পিস ইয়াবা তৈরি করে ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করা হত। 

আরও পড়ুন<<>>পলাতক আসামিদের বক্তব্যে সম্পর্ক নষ্ট হোক চাই না

তিনি আরও জানান, আটক অপর ব্যক্তি ফয়সাল ওই চক্রের ইয়াবা ডিলার। কারখানায় তৈরি ইয়াবা তিনি দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করতেন। এ চক্রের সঙ্গে জড়িত অন্য সদস্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানান র‍্যাবের এ কর্মকর্তা।

আপন দেশ/এসআর

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

স্থানীয় সরকার নির্বাচনে সরকারের কোনো নির্দেশনা আসেনি: ইসি পরীক্ষা নয়, ফলাফলের ভিত্তিতেই একাদশ শ্রেণিতে ভর্তি ৫ আগস্ট ঘিরে আ.লীগের নাশকতার সক্ষমতা নেই : স্বরাষ্ট্রমন্ত্রী সহকারী অ্যাটর্নি জেনারেল মাহফুজুরের পদত্যাগ গাজীপুরে ভূমি অফিসের সব কর্মকর্তাকে বরখাস্ত আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটের উদ্বোধন করলেন সেনাপ্রধান দেশটা সবার, পরিবেশও আমাদেরই রক্ষা করতে হবে: প্রধানমন্ত্রী ঈশ্বরদীতে চোর সন্দেহে গণপিটুনি, নিহত ১ খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিতরণ শুরু আন্তর্জাতিক বাজারে বাড়ল স্বর্ণের দাম সুদানে বিচার চলাকালে আদালতে ড্রোন হামলা, নিহত ৩৫ বিশ্ববাজারে তেলের দামে বড় পতন
Footer Advertisement