Apan Desh | আপন দেশ

মাদকবিরোধী অভিযানে র‌্যাবের ৩ সদস্যকে কুপিয়ে আহত

নারায়ণগঞ্জ প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ১৫:২২, ৫ মে ২০২৬

আপডেট: ১৫:৩৭, ৫ মে ২০২৬

মাদকবিরোধী অভিযানে র‌্যাবের ৩ সদস্যকে কুপিয়ে আহত

ফাইল ছবি

নারায়ণগঞ্জের বোয়ালিয়া খাল এলাকায় ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার ও মাদকবিরোধী অভিযানে গিয়ে দুর্বৃত্তদের হামলার শিকার হয়েছে র‍্যাব সদস্যরা। এতে র‍্যাবের তিন সদস্য কুপিয়ে আহত হয়েছেন।

মঙ্গলবার (০৫ মে) দুপুরে শহরের বোয়ালিয়া খাল লিচুবাগ এলাকায় এ ঘটনা ঘটে।

আহতদের মধ্যে মাহী ও ইব্রাহীম নামে দুই সদস্যকে নারায়ণগঞ্জ সদর জেনারেল হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। গুরুতর আহত এসআই নজিবুলকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

আরও পড়ুন <<>> চিপসের প্যাকেটে ১ হাজার ইয়াবা, অতপর...

খবর পেয়ে র‍্যাব-১১ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এইচ এম সাজ্জাদ হোসেন অতিরিক্ত ফোর্স নিয়ে হাসপাতালে আহতদের দেখতে যান। পরে ঘটনাস্থলে অভিযানও পরিচালনা করা হয়।

তবে এ ঘটনায় এখনো বিস্তারিত কোনো তথ্য জানায়নি র‍্যাব। পরবর্তীতে ব্রিফিংয়ের মাধ্যমে বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছেন র‍্যাব-১১-এর অধিনায়ক।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়