Apan Desh | আপন দেশ

ছিনতাইকারীর ছুরিকাঘাতে র‌্যাব সদস্যের মৃত্যু

সিলেট প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ১৬:২৫, ২২ মে ২০২৬

আপডেট: ১৭:২০, ২২ মে ২০২৬

ছিনতাইকারীর ছুরিকাঘাতে র‌্যাব সদস্যের মৃত্যু

ফাইল ছবি

সিলেট নগরের ক্বিনব্রিজ এলাকায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে ইমন আচার্য নামে এক র‌্যাব সদস্য নিহত হয়েছেন। দায়িত্ব পালনকালে ছিনতাইকারীকে আটক করতে গিয়ে প্রাণ হারান তিনি।

শুক্রবার (২২ মে) দুপুরে কোতোয়ালি থানাধীন ক্বিনব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে। পরে অভিযানে ওই ছিনতাইকারীকে আটক করেছে পুলিশ। তার কাছ থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরিও উদ্ধার করা হয়েছে।

পুলিশ জানায়, ক্বিনব্রিজ এলাকায় কোতোয়ালি থানা পুলিশের একটি দল এক ছিনতাইকারীকে ধাওয়া করছিল। এসময় ছিনতাইকারীকে দৌঁড়ে পালাতে দেখে র‌্যাব সদস্য ইমন আচার্য তাকে ধরে ফেলেন।

ঠিক তখনই ছিনতাইকারী ছুরি দিয়ে ইমনের বুকের বাঁ পাশে আঘাত করে। গুরুতর আহত অবস্থায় তাকে ফেলে রেখে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় অভিযুক্ত ব্যক্তি।

সিলেট মহানগর পুলিশের উপ-কমিশনার সাইফুল ইসলাম জানান, দায়িত্ব পালনকালে পুলিশ ছিনতাইকারীকে ধাওয়া করছিল। সে সময় র‌্যাব সদস্য ইমন আচার্য বিষয়টি দেখে অভিযুক্তকে আটক করেন। পরে ছিনতাইকারী তার বুকের বাঁ পাশে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।

আরও পড়ুন <<>> বিএনপির কার্যালয়ে যুবদল নেতাসহ গুলিবিদ্ধ ২

তিনি আরও জানান, ঘটনার পর অভিযান চালিয়ে ছিনতাইকারীকে আটক করা হয়েছে। একই সঙ্গে হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরিও জব্দ করা হয়েছে।

সিলেট র‌্যাব-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ জানান, ছিনতাইকারীকে ধরার পরপরই ইমন আচার্যের ওপর হামলা চালানো হয়। বুকের বাঁ পাশে ছুরিকাঘাতের কারণে অতিরিক্ত রক্তক্ষরণ হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়