Apan Desh | আপন দেশ

এসএসসির প্রশ্ন নিজেরাই তৈরি করে বিক্রি করতেন রিসাদ-সাইফ : র‌্যাব

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৪:৩২, ৩০ এপ্রিল ২০২৬

এসএসসির প্রশ্ন নিজেরাই তৈরি করে বিক্রি করতেন রিসাদ-সাইফ : র‌্যাব

ছবি : আপন দেশ

চলমান এসএসসি ও সমমানের পরীক্ষাকে কেন্দ্র করে ভুয়া প্রশ্ন বিক্রির মাধ্যমে প্রতারণার দায়ে ২ জনকে গ্রেফতার করেছে র‍্যাব-১০। চক্রটি দীর্ঘদিন ধরে সুপরিকল্পিতভাবে টেলিগ্রাম গ্রুপ খুলে সেখানে সদস্য সংগ্রহের মাধ্যমে প্রশ্ন বিক্রির মতো জালিয়াতি চালিয়ে আসছিল বলে জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার সোনালী সেন।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকালে র‍্যাব-১০ এর যাত্রাবাড়ী ক্যাম্পে তিনি এ তথ্য জানান।

সোনালী সেন বলেন, ‘চক্রটি দীর্ঘদিন ধরে সুপরিকল্পিতভাবে টেলিগ্রাম গ্রুপ খুলে সেখানে সদস্য সংগ্রহের মাধ্যমে প্রশ্ন বিক্রির মতো জালিয়াতি চালিয়ে আসছিল।’
 
তিনি বলেন, ‘গ্রেফতার তাউসিফ রহমান রিসাদ ও সাজেদুল ইসলাম সাইফ দুইজনেই আইটি সম্পর্কে বেশ অভিজ্ঞ। তারা নিজেরাই প্রশ্ন তৈরি করে ব্যাটম্যান ওয়াইল্ড ও ব্যাটমান নামের দুইটি টেলিগ্রাম গ্রুপ খুলে সেখানে প্রশ্নপত্র সরবরাহ করতেন। পরে আগ্রহী শিক্ষার্থী ও অভিভাবকদের কাছ থেকে টাকা হাতিয়ে নেয়ার পর যোগাযোগের নম্বর ব্লক করে দেন।’

সোনারী সেন বলেন, ‘গ্রেফতারা হ্যাকিংয়ের সঙ্গেও জড়িত। এরইমধ্যে শতাধিক ভুক্তভোগীর তথ্য পাওয়া গেছে।’

আরও পড়ুন : সমাবেশ-মহাসমাবেশের ডাক ১১ দলীয় ঐক্যের, কোথায় কবে?

এসময় অভিভাবকদের আরও সতর্ক হওয়ার আহ্বান জানান র‍্যাবের এ কর্মকর্তা।

আপন দেশ/এনএম

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

শাপলা চত্বর হত্যা মামলায় লতিফ সিদ্দিকী গ্রেফতার পুলিশের ব্যারিকেড ভেঙে হবিগঞ্জের পথে এনসিপি পেপ্যাল সেবা চালুর পথ সহজ করলো বাংলাদেশ ব্যাংক নোয়াখালীতে নতুন গ্যাস কূপের খনন কাজ শুরু শিল্প খাতে গ্যাস সংকট সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর শ্যোন অ্যারেস্ট নিয়ে হাইকোর্টের আদেশ আপিলে স্থগিত জাতিসংঘের সাধারণ অধিবেশনে অংশ নিতে নিউ ইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী বিএনপি-ছাত্রদল-এনসিপির পাল্টাপাল্টি কর্মসূচি, ১৪৪ ধারা জারি সীমান্তে মাইন বিস্ফোরণ, যুবকের পা বিচ্ছিন্ন টানা ২৪ ঘণ্টায় ২৪ হাজার কিলোমিটার পাড়ি, এয়ারবাসের ইতিহাস এমপি​ সরোয়ারের অধিবেশনে যোগ দিতে বাধা নেই: আপিল বিভাগ