Apan Desh | আপন দেশ

বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো 

আান্তর্জাতিক ডেস্ক, আপন দেশ

প্রকাশিত: ০৯:২৩, ২৫ নভেম্বর ২০২৬

বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো 

ছবি : সংগৃহীত

বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমেছে। যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের সুদের হার বাড়ানোর সম্ভাবনা জোরালো হওয়ায় আজ আন্তর্জাতিক বাজারে মূল্যবান এই ধাতুর দর কমেছে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) স্বর্ণের দাম ২ শতাংশের বেশি কমেছিল। এখন বিনিয়োগকারীদের নজর যুক্তরাষ্ট্রের মূল্যস্ফীতির নতুন তথ্যের দিকে।

বুধবার (২৫ নভেম্বর) বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার বাংলাদেশ সময় সকাল ৬টা ২৪ মিনিটে স্পট মার্কেটে প্রতি আউন্স স্বর্ণের দাম দশমিক ৩ শতাংশ কমে দাঁড়ায় ৩ হাজার ৫৪৪ ডলার ৫৪ সেন্টে। একই সময়ে যুক্তরাষ্ট্রের ডিসেম্বর মাসের সরবরাহের জন্য স্বর্ণের ফিউচার মূল্য দশমিক ৫ শতাংশ কমে প্রতি আউন্স ৩ হাজার ৫৪২ ডলার ৬০ সেন্টে নেমে আসে।

যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তাদের সাম্প্রতিক বক্তব্যে সুদের হার বাড়ানোর ইঙ্গিত পাওয়া গেছে। এতে আগামী ডিসেম্বরে সুদের হার বাড়তে পারে বলে ধারণা করছেন বিনিয়োগকারীরা। 

বাজার বিশ্লেষণে দেখা গেছে, ডিসেম্বরে ফেডের সুদের হার ২৫ বেসিস পয়েন্ট বাড়ার সম্ভাবনা ৯৬ দশমিক ৪ শতাংশ। আর ৫০ বেসিস পয়েন্ট বাড়ার সম্ভাবনা ৩ দশমিক ৬ শতাংশ।

সাধারণত সুদের হার বাড়লে স্বর্ণের মতো মুনাফাবিহীন সম্পদে বিনিয়োগের আকর্ষণ কমে যায়। কারণ, তখন সুদ পাওয়া যায় এমন সম্পদে বিনিয়োগ করে বেশি মুনাফার সুযোগ তৈরি হয়। ফলে স্বর্ণের দামের ওপর চাপ পড়ে।

আরও পড়ুন <> পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণ হলো ভোটের মাধ্যমে

বিনিয়োগকারীরা এখন যুক্তরাষ্ট্রের ব্যক্তিগত ভোগব্যয় মূল্যসূচকের (পিসিই) তথ্যের অপেক্ষায় রয়েছেন।

বুধবার প্রকাশিত হতে যাওয়া এ সূচক দেশটির মূল্যস্ফীতির পরিস্থিতি বুঝতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ফেডারেল রিজার্ভও সুদের হার নির্ধারণের ক্ষেত্রে এ সূচককে বিশেষ গুরুত্ব দেয়। কেন্দ্রীয় ব্যাংকের মূল্যস্ফীতির লক্ষ্যমাত্রা ২ শতাংশ।

এদিকে স্বর্ণের পাশাপাশি অন্যান্য মূল্যবান ধাতুর দামও কমেছে। বুধবার স্পট মার্কেটে রুপার দাম দশমিক ২ শতাংশ কমে প্রতি আউন্স ৪০ ডলার ৭৯ সেন্টে দাঁড়িয়েছে। প্লাটিনামের দাম দশমিক ৭ শতাংশ কমে ১ হাজার ২৬৭ ডলার ৬৫ সেন্ট এবং প্যালাডিয়ামের দাম দশমিক ৩ শতাংশ কমে ৮৫১ ডলার ২৫ সেন্ট হয়েছে।

আপন দেশ/এমটিআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়