ছবি: আপন দেশ
রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে যৌথ অভিযান পরিচালনা করছে র্যাব, পুলিশ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর (ডিএনসি)। শেষ খবর পাওয়া পর্যন্ত অভিযান অভ্যাহত রয়েছে। অভিযানে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ডগ স্কোয়াডও রয়েছে।
সোমবার (০১ জুন) বিকেল পৌনে পাঁচটায় জেনেভা ক্যাম্পের বিভিন্ন সেক্টর দিয়ে এ যৌথ অভিযান শুরু হয়।
আরও পড়ুন<<>>হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু
বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস এন মো. নজরুল ইসলাম। তিনি জানান, মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে জেনেভা ক্যাম্পে র্যাব পুলিশ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সমন্বয়ে একটি অভিযান শুরু হয়েছে।
অভিযানে র্যাব-পুলিশ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত রয়েছেন।
আপন দেশ/এসআর
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































