মো. আবুল হাসান। ছবি: আপন দেশ
গোপালগঞ্জের মুকসুদপুর থানায় আগুন দেয়া হয়েছিল। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে অতিরিক্ত এসপি মো. আবুল হাসানকে আটক করেছে পুলিশ।
বর্তমানে তিনি ময়মনসিংহের এসআরবি-১৪ কার্যালয়ে কর্মরত রয়েছেন।
মঙ্গলবার (২৪ নভেম্বর) রাত আটটার দিকে গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল ময়মনসিংহের এসআরবি-১৪ দফতর থেকে তাকে আটক করে।
আরও পড়ুন <<>> আ.লীগের গুম-খুনের তথ্য সংগ্রহে দেশজুড়ে গণশুনানি: চিফ প্রসিকিউটর
আবুল হাসান ৩৪তম বিসিএস (পুলিশ) ব্যাচের কর্মকর্তা। তার বাড়ি গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার গোবিন্দপুর এলাকায়। তিনি চব্বিশের ৫ আগস্টের আগে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। পরবর্তীতে তাকে এসআরবিতে বদলি করা হয়।
পুলিশের দাবি, জিজ্ঞাসাবাদে তার কথাবার্তা ও অভিব্যক্তিতে অগ্নিসংযোগের ঘটনায় সম্পৃক্ততার ইঙ্গিত পাওয়ায় তাকে গ্রেফতার করা হয়েছে।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































