Apan Desh | আপন দেশ

সাভারে পিস্তল-গুলিসহ আটক ৩

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ২৩:৪১, ১০ মে ২০২৬

সাভারে পিস্তল-গুলিসহ আটক ৩

ছবি : আপন দেশ

সাভারে পিস্তল, ম্যাগজিন ও গুলিসহ তিনজনকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। সাভার পৌর এলাকার রাজাশন মহল্লায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

রোববার (১০ মে) র‌্যাব-৪ এর সিপিসি-২ কোম্পানি কমান্ডার শাহীনুর কবির আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

আটকরা হলেন সুমন, জাহিদ ও সবুজ।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রাজাশন মহল্লায় সন্ধ্যায় অভিযান চালায় র‌্যাবের একটি দল।  তাদের কাছ থেকে একটি পিস্তল, তিনটি ম্যাগজিন ও গুলি উদ্ধার করা হয়।

আরও পড়ুন <<>> অব্যবহৃত ৬ শিশু হাসপাতাল চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর

তিনি বলেন, তিনজনকে আটক করা হয়েছে। তাদের কাছ থেকে একটি পিস্তল, তিনটি ম্যাগজিন ও গুলি উদ্ধার করা হয়েছে।

এ ধরনের অভিযান চলমান থাকবে বলেও জানান র‌্যাবের এ কর্মকর্তা।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়