Apan Desh | আপন দেশ

জরিমানা

প্লাষ্টিকের বস্তায় চাল বিক্রি, ব্যবসায়ীকে জরিমানা

প্লাষ্টিকের বস্তায় চাল বিক্রি, ব্যবসায়ীকে জরিমানা

কালীগঞ্জ উপজেলার জামালপুর ইউনিয়নের বাসাইর বাজারে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়েছে। এসময় চালের বস্তায় পাটজাত বস্তা ব্যবহার না করে প্লাস্টিকের বস্তা ব্যবহার করার দায়ে দুই ব্যবসায়ীকে ১৩ হাজার অর্থদন্ড প্রদান করা হয়েছে। রোববার (১৪ জুন) দুপুরে উপজেলার জামালপুর বাসাইর বাজারে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার ও তদারকির অংশ হিসেবে এ অভিযান পরিচালিত হয়। অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জাকিয়া সরওয়ার লিমা। 

০৭:২৮ পিএম, ১৪ জুন ২০২৬ রোববার

শেয়ার বাজার কেলেঙ্কারিতে ১৪৯৬ কোটি টাকা জরিমানা

শেয়ার বাজার কেলেঙ্কারিতে ১৪৯৬ কোটি টাকা জরিমানা

শেয়ার বাজারে অনিয়ম, কারসাজি ও বিতর্কিত লেনদেনের ঘটনায় বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে মোট ১ হাজার ৪৯৬ কোটি ৬৪ লাখ টাকা জরিমানা করা হয়েছে। বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, অর্থনীতির টেকসই প্রবৃদ্ধি নিশ্চিত করতে শেয়ার বাজারকে শক্তিশালী করা হচ্ছে। একইসঙ্গে শেয়ার বাজারকে নির্ভরযোগ্য অর্থায়নের উৎস হিসেবে গড়ে তোলার লক্ষ্যে সরকার কাজ করে যাচ্ছে। মঙ্গলবার (০৯ জুন) স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে জাতীয় সংসদের বৈঠকে সিরাজগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মো. সেলিম রেজার প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

০৭:৪০ পিএম, ৯ জুন ২০২৬ মঙ্গলবার

৬ শিশুর মৃত্যু, প্রত্যেকের পরিবার পাবে ৮০ লাখ টাকা

৬ শিশুর মৃত্যু, প্রত্যেকের পরিবার পাবে ৮০ লাখ টাকা

ছয় শিশু মৃত্যুর ঘটনায় প্রত্যেক শিশুর পরিবারকে ৮০ লাখ টাকা করে ক্ষতিপূরণ দেয়ার সিদ্ধান্ত নিয়েছে আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতাল। রোববার (০৭ জুন) তথ্যটি জানিয়েছেন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী শিশির মনির। প্রতিষ্ঠানের সঙ্গে মারা যাওয়া শিশুদের পরিবারের আলোচনায় যৌথভাবে এ সিদ্ধান্ত গৃহীত হয়েছে বলে জানান তিনি। শিশির মনির জানান, আগের ঘোষিত সুযোগ-সুবিধাগুলি বহাল থাকবে। এর সঙ্গে প্রত্যেক শিশুর পরিবারকে ৮০ লাখ টাকা করে দেয়ার যৌথ সিদ্ধান্ত হয়েছে। কোরবানির ঈদের আগের দিন (২৭ মে) ঢাকার আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর খবর বের হয়। আদ-দ্বীন ফাউন্ডেশনের মহাপরিচালক ডা. নাহিদ ইয়াসমিনও হাসপাতালের পক্ষে আনুষ্ঠানিক ব্রিফিংয়ে ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

০৮:৩০ পিএম, ৭ জুন ২০২৬ রোববার

দৌলতদিয়া ফেরিঘাটে অভিযান, ৫ পরিবহনকে জরিমানা

দৌলতদিয়া ফেরিঘাটে অভিযান, ৫ পরিবহনকে জরিমানা

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরিঘাটে অভিযান পরিচালনা করেছে মোবাইল কোর্ট। এ সময় যাত্রীদের কাছ থেকে সরকার নির্ধারিত ভাড়ার অতিরিক্ত আদায়, ফিটনেস সনদ ও রুট পারমিট না থাকার অভিযোগে পাঁচ পরিবহনকে ৬৩ হাজার টাকা জরিমানা করা হয়। শনিবার (০৬ জুন) বিকেল ৫টার দিকে গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরি ঘাট এলাকায় এ অভিযান পরিচালনা করেন, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আশিকুজ্জামান ও মো. আশরাফুল ইসলাম। পবিত্র ঈদুল আজহা পরবর্তী সময়ে জনসাধারণের নিরাপদ যাতায়াত নিশ্চিতকরণ, কর্মস্থলে প্রত্যাবর্তন নির্বিঘ্ন রাখা এবং যাত্রী ভোগান্তি রোধকল্পে দৌলতদিয়া ফেরিঘাট ও আশপাশের এলাকায় মোবাইল কোর্টের অভিযান পরিচালনা করা হয়।

০৭:২০ পিএম, ৭ জুন ২০২৬ রোববার

জন্ম নিবন্ধনে অতিরিক্ত অর্থ দাবী, ২ জনকে জরিমানা

জন্ম নিবন্ধনে অতিরিক্ত অর্থ দাবী, ২ জনকে জরিমানা

ইউনিয়ন পরিষদের ডিজিটাল সেন্টারের উদ্যোক্তাদের বিরুদ্ধে অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগ দীর্ঘদিনের। এতে সাধারণ ভূল থেকেই মাসের পর মাস ঘুরতে হচ্ছে সেবাগ্রহিতাদের। জন্ম নিবন্ধনে অতিরিক্ত ১০ হাজার টাকা দাবী করার অভিযোগে রাজবাড়ীর কালুখালীতে ২ উদ্যোক্তাকে জরিমানা করেছে মোবাইল কোর্ট। মঙ্গলবার (০২ জুন) কালুখালী উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মেজবাহ উদ্দিন উপজেলার মদাপুর ও মৃগী ইউনিয়ন পরিষদ পরিদর্শন করেন। পরিদর্শনকালে মদাপুর ইউনিয়নের উদ্যোক্তা শাহানা আক্তার ও মৃগী ইউনিয়নের উদ্যোক্তা রইসুল ইসলাম একই ব্যক্তির জন্মনিবন্ধন সংশোধন করে দেয়ার বিনিময়ে সরকার নির্ধারিত ফি চেয়ে অতিরিক্ত ১০ হাজার টাকা দাবী করে। বিষয়টি হাতে নাতে ধরা পড়ে। 

০৭:৪১ পিএম, ৩ জুন ২০২৬ বুধবার

২১ প্রার্থীকে ইসির জেল-জরিমানার হুঁশিয়ারি

২১ প্রার্থীকে ইসির জেল-জরিমানার হুঁশিয়ারি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ব্যয়ের হিসাব না দেয়ায় ২১ প্রার্থীকে জেল-জরিমানার হুঁশিয়ারি দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ইতোমধ্যে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তাদের নির্দেশনাও দিয়েছে সংস্থাটি। রোববার (২৪ মে) ইসি কর্মকর্তারা বিষয়টি জানিয়েছেন। তারা জানান, যেসব প্রার্থীরা নির্বাচনী হিসাব দেননি তারা হলেন- বাংলাদেশ জাতীয় পার্টির মির্জা মো. শওকত আকবর (রওশন), সমাজতান্ত্রিক দল-বাংলাদেশ জাসদের হাবিব মো. ফারুক, জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডির মো. আজিজুর রহমান সরকার, গণঅধিকার পরিষদের (জিওপি) মো. নুরে এরশাদ সিদ্দিকী, বাংলাদেশ ইসলামী ফ্রন্টের নবাব মো. শামসুল হোদা, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের (মুক্তিজোট) মো. আব্দুল হালিম, স্বতন্ত্র মো. মোয়াজ্জেম হোসেন, গণঅধিকার পরিষদের (জিওপি) মো. আইনুর রহমান (জুয়েল) মিয়া, স্বতন্ত্র মহিবুল্লাহ খোকন, আমজনতার দলের মো. আলা উদ্দিন, গণঅধিকার পরিষদের (জিওপি) মো. আবু তৈয়ব, জাতীয় পার্টির মো. কামাল উদ্দিন, জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন-এনডিএমের আবুল কালাম, আমজনতার দলের মো. জালাল উদ্দীন রুমী, আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) মো. রফিকুল ইসলাম, স্বতন্ত্র অধ্যাপক মো. জসিম উদ্দিন, বাংলাদেশ রিপাবলিকান পার্টির (বিআরপি) মো. লিটন, খেলাফত মজলিসের শেখ মুশতাক আহমদ, নাগরিক ঐক্যের মো. এনামুল হক, বাংলাদেশ জামায়াতে ইসলামীর মোহাম্মদ ফরিদুল আলম, জাতীয় নাগরিক পার্টি-এনসিপির আবু সাঈদ মো. সূজাউদ্দীন।

০৪:২১ পিএম, ২৪ মে ২০২৬ রোববার

Advertisement
সর্বাধিক পঠিত
Advertisement