ছবি: আপন দেশ
লক্ষ্মীপুর জেলার চন্দ্রগঞ্জ উপজেলার দাসেরহাট নিউ তৃপ্তি বেকারীতে অভিযান চালায় ভ্রাম্যমান আদালত। এসময় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরির প্রমাণ পাওয়ায় এক লাখ টাকা জরিমানা করা হয়।
বুধবার (১৯ আগস্ট) দুপুরে এ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট আরাফাত হোসেন।
আরও পড়ুন<<>>নৌযান শুমারি উপলক্ষে বাগেরহাটে র্যালি
জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা সুমধু চক্রবর্তী সাংবাদিকদের জানান, লাইসেন্স না থাকা, খাবারের চেকারিং ব্যবহার, খাবারের মোড়কে তারিখ না থাকাসহ অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরীর অপরাধে নিউ তৃপ্তি বেকারির স্বত্বাধিকারী আলী হোসেন হৃদয়কে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।
এ সময় জব্দ করা মালামালও নষ্ট করা হয়েছে। এসময় র্যাব, পুলিশসহ বিভিন্ন সংস্থার লোকজন উপস্থিত ছিলেন।
আপন দেশ/এসআর
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































