Apan Desh | আপন দেশ

লক্ষ্মীপুরে ৩ রেস্তোরাঁকে ১০ লাখ টাকা জরিমানা

লক্ষ্মীপুর প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ১৯:৪৭, ১৮ সেপ্টেম্বর ২০২৬

লক্ষ্মীপুরে ৩ রেস্তোরাঁকে ১০ লাখ টাকা জরিমানা

ছবি : আপন দেশ

লক্ষ্মীপুরে তিন রেস্তোরাঁকে ১০ লাখ ২০ হাজার টাকা জরিমানা করেছে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ। রান্নাঘরে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও পচা-বাসি খাবার বিক্রির অপরাধে এ জরিমানা করা হয়।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) এ জরিমানা করা হয়।

শহরের রাজমহল, নূরজাহান ও মোহাম্মদীয়া রেস্তোরাঁয় অভিযান চালানো হয়। অভিযানে দেখা যায়, রান্নাঘরে অস্বাস্থ্যকর পরিবেশ, অসতর্কতার সঙ্গে খাদ্য উৎপাদন ও সংরক্ষণ করা হচ্ছে।

ফ্রিজ খুলে দেকা যায়, কাঁচা ও রান্না করা খাবার একসঙ্গে রাখা হয়েছে। এছাড়া নিষিদ্ধ কেওড়া জলও ব্যবহার করা হয়েছে। এসব অপরাধে হোটেলগুলোকে মোট ১০ লাখ ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মুহাম্মদ ওমর ফারুকের নেতৃত্বে পরিচালিত এ সামারি ট্রায়ালে সার্বিক সহযোগিতা করেন জেলা নিরাপদ খাদ্য অফিসার সুমধু চক্রবর্ত্তী।

এসময় নিরাপদ খাদ্য পরিদর্শক তাজুল ইসলাম, আবদুল্লা হিল হাকিমসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন <<>> শীতের আগাম সবজি চাষে ভাগ্য বদলের স্বপ্ন কৃষকদের

জেলা নিরাপদ খাদ্য অফিসার সুমধু চক্রবর্ত্তী সাংবাদিকদের জানান, লক্ষ্মীপুর শহরের পোস্ট অফিসের সামনে রাজ মহল হোটেলকে ৪ লাখ, উত্তর তেমুহনী হোটেল নুরজাহানকে ৫ লাখ এবং হোটেল মোহাম্মদীয়াকে ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

তিনি আরও বলেন, নিরাপদ খাদ্য জনগণের অধিকার। নিম্নমানের ও ভেজাল খাবারের বিরুদ্ধে এ ধরনের অভিযান, মোবাইল কোর্ট ও সামারি ট্রায়াল জনস্বার্থে ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

বিশুদ্ধ খাদ্য আদালতের দায়িত্বে থাকা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মুহাম্মদ ওমর ফারুক খাদ্য ব্যবসায়ীদের উদ্দেশ্যে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের নির্দেশনা মোতাবেক নিজ নিজ খাদ্য স্থাপনার পরিবেশের উন্নয়ন ও নিরাপদ উপায়ে খাদ্য উৎপাদনের জন্য নির্দেশনা দেন।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়