Apan Desh | আপন দেশ

পলিথিন উৎপাদনের দায়ে ৫০ হাজার টাকা জরিমানা

নোয়াখালী প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ২০:৪২, ২১ জুলাই ২০২৬

পলিথিন উৎপাদনের দায়ে ৫০ হাজার টাকা জরিমানা

ছবি: আপন দেশ

নোয়াখালীর বেগমগঞ্জে নিষিদ্ধ অবৈধ পলিথিন কারখানায় অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এ অপরাধে কারখানা মালিককে ৫০ হাজার টাকা জরিমানা। এসময় ১১৫ কেজি উৎপাদিত পলিথিন জব্দ করা হয়েছে।

মঙ্গলবার (২১ জুলাই) বিকেলে উপজেলার বিসিক শিল্পনগরীতে উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের যৌথ অভিযানে এ জরিমানা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন বেগমগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাদাত হোসেন। অভিযানে পরিবেশ অধিদফতর নোয়াখালীর সহকারী পরিচালক রায়হান মোর্শেদ এবং বেগমগঞ্জ মডেল থানার উপপরিদর্শক (এএসআই) মো. খুরশীদসহ একদল পুলিশ সহযোগিতা করেন।

অভিযান সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বেগমগঞ্জ বিসিকে অভিযান চালানো হয়। অভিযানে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫-এর ৬(ক) ধারা লঙ্ঘনের দায়ে আইনের ১৫(১) ধারায় ইমরান নামে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় ১১৫ কেজি উৎপাদিত পলিথিন জব্দ করা হয়।

আরও পড়ুন <<>> গোদাগাড়ী পৌরসভার সড়ক নির্মাণে ব্যাপক অনিয়ম

এসময় ‘কেবি প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং’ নামের কারখানার কার্যক্রম বন্ধ রাখার অঙ্গীকারনামা নেয়া হয়েছে। পরিবেশ রক্ষা ও জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে উপজেলা প্রশাসন।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement