Apan Desh | আপন দেশ

চরভদ্রাসনে পরিবহন আইন অমান্য করায় জরিমানা

চরভদ্রাসন (ফরিদপুর) প্রতিনিধি

প্রকাশিত: ১৯:৩৫, ৯ জুলাই ২০২৬

চরভদ্রাসনে পরিবহন আইন অমান্য করায় জরিমানা

ছবি: আপন দেশ

ফরিদপুরের চরভদ্রাসনে সড়কে শৃঙ্খলা প্রতিষ্ঠা ও সড়ক পরিবহন আইন বাস্তবায়নে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। এ সময় সড়ক পরিবহন আইন অমান্য করায় ৮টি মামলা দায়ের করা হয়েছে।  অভিযুক্তদের কাছ থেকে মোট তিন হাজার ৪০০ টাকা অর্থদণ্ড আদায় করা হয়।

বৃহস্পতিবার (০৯ জুলাই) উপজেলার বিভিন্ন সড়কে পরিচালিত এ অভিযানে সড়ক পরিবহন আইন, ২০১৮-এর ৪৯ ধারার (চ) লঙ্ঘনের দায়ে এবং ৯২ ধারার বিধান অনুযায়ী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়।

ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন চরভদ্রাসন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুরাইয়া মমতাজ।

অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট সুরাইয়া মমতাজ বলেন, নিরাপদ সড়ক নিশ্চিত করতে আইনের যথাযথ প্রয়োগের কোনো বিকল্প নেই। যারা সড়ক পরিবহন আইন লঙ্ঘন করবেন, তাদের বিরুদ্ধে নিয়মিতভাবে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। শাস্তি দেয়াই আমাদের উদ্দেশ্য নয়। চালক ও সাধারণ মানুষের মধ্যে আইন মেনে চলার মানসিকতা তৈরি করাই প্রশাসনের মূল লক্ষ্য। 

আরও পড়ুন<<>>বনদস্যু বড় জাহাঙ্গীর বাহিনী’র তিন সদস্যের আত্মসমর্পণ

তিনি আরও বলেন, সড়ক দুর্ঘটনা প্রতিরোধে সবাইকে দায়িত্বশীল হতে হবে। চালকদের বৈধ কাগজপত্র সঙ্গে রাখা, ট্রাফিক বিধি মেনে চলা এবং নিরাপদে যানবাহন পরিচালনার কোনো বিকল্প নেই। জনস্বার্থে এ ধরনের ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, সড়কে শৃঙ্খলা বজায় রাখা, দুর্ঘটনার ঝুঁকি কমানো এবং সড়ক পরিবহন আইন কার্যকরভাবে বাস্তবায়নের লক্ষ্যে চরভদ্রাসনে নিয়মিতভাবে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হবে। স্থানীয়দেরও নিরাপদ সড়ক গড়ে তুলতে আইন মেনে চলার আহবান জানানো হয়েছে।

আপন দেশ/এসআর

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়