Apan Desh | আপন দেশ

টাঙ্গাইলে চার ফার্মেসির জরিমানা

টাঙ্গাইল প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ১৯:২০, ১৯ জুলাই ২০২৬

টাঙ্গাইলে চার ফার্মেসির জরিমানা

ছবি: আপন দেশ

টাঙ্গাইল শহরের জেনারেল হাসপাতাল রোড এলাকায় বিভিন্ন ফার্মেসিতে অভিযান চালিয়েছে ঔষধ প্রশাসন ও পুলিশ। এ সময় নকল, ভেজাল, আনরেজিস্টার্ড, মেয়াদোত্তীর্ণ ও ফিজিশিয়ান স্যাম্পল ওষুধ বিক্রি ও সংরক্ষণের দায়ে চারটি ফার্মেসিকে ২৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

রোববার (১৯ জুলাই) দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে টাঙ্গাইলের ঔষধ প্রশাসন স্থানীয় পুলিশ বিভাগের সমন্বয়ে ওই অভিযান চালানো হয়। 

আরও পড়ুন<<>>ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের ২ মাসের এমপিওর চেক ছাড়

অভিযানকালে প্রেসক্রিপশন ছাড়া অ্যান্টিবায়োটিক ওষুধ বিক্রি, আনরেজিস্টার্ড ওষুধ বিক্রি, ফিজিশিয়ান স্যাম্পল ওষুধ বিক্রি ও সংরক্ষণের অপরাধে চারটি পৃথক মামলায় চারটি ফার্মেসিকে ‘ঔষধ ও কসমেটিকস আইন’ অনুযায়ী ২৬ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

টাঙ্গাইল জেলা ঔষধ প্রশাসনের তত্ত্বাবধায়ক তাহমিদ জামিল জানান, জনস্বার্থে নকল, ভেজাল ও অবৈধ ওষুধের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও নিয়মিতভাবে পরিচালিত হবে।

আপন দেশ/এসআর

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়