Apan Desh | আপন দেশ

জন্ম নিবন্ধনে অতিরিক্ত অর্থ দাবী, ২ জনকে জরিমানা

রাজবাড়ী প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ১৯:৪১, ৩ জুন ২০২৬

জন্ম নিবন্ধনে অতিরিক্ত অর্থ দাবী, ২ জনকে জরিমানা

ছবি: আপন দেশ

ইউনিয়ন পরিষদের ডিজিটাল সেন্টারের উদ্যোক্তাদের বিরুদ্ধে অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগ দীর্ঘদিনের। এতে সাধারণ ভূল থেকেই মাসের পর মাস ঘুরতে হচ্ছে সেবাগ্রহিতাদের। জন্ম নিবন্ধনে অতিরিক্ত ১০ হাজার টাকা দাবী করার অভিযোগে রাজবাড়ীর কালুখালীতে ২ উদ্যোক্তাকে জরিমানা করেছে মোবাইল কোর্ট।

মঙ্গলবার (০২ জুন) কালুখালী উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মেজবাহ উদ্দিন উপজেলার মদাপুর ও মৃগী ইউনিয়ন পরিষদ পরিদর্শন করেন। পরিদর্শনকালে মদাপুর ইউনিয়নের উদ্যোক্তা শাহানা আক্তার ও মৃগী ইউনিয়নের উদ্যোক্তা রইসুল ইসলাম একই ব্যক্তির জন্মনিবন্ধন সংশোধন করে দেয়ার বিনিময়ে সরকার নির্ধারিত ফি চেয়ে অতিরিক্ত ১০ হাজার টাকা দাবী করে। বিষয়টি হাতে নাতে ধরা পড়ে।  

আরও পড়ুন<<>>সীমান্তে বেড়া নির্মাণে আবারও বিএসএফকে বাধা দিলো বিজিবি

কালুখালী উপজেলা নির্বাহী অফিসার মো. মেজবাহ উদ্দিন বলেন, অভিযুক্ত ব্যক্তিগণ মোবাইল কোর্টের নিকট তাদের অপরাধ স্বীকার করেছে। সরকারি নির্দেশনা অমান্য করে সরকারি কাজে প্রতিবন্ধকতা সৃষ্টির অপরাধে তাদের প্রত্যেককে দশ হাজার টাকা করে মোট বিশ হাজার টাকা অর্থদণ্ড এবং অর্থদণ্ড অনাদায়ে ৩০ দিনের বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হয়েছে। অর্থদণ্ড তাৎক্ষণিক আদায় করা হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

আপন দেশ/এসআর  

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়