ফাইল ছবি, আপন দেশ
কুমিল্লার মুরাদনগর উপজেলায় অনিয়মের দায়ে পাঁচ মিষ্টির দোকান ও ব্যবসা প্রতিষ্ঠানকে মোট একলাখ ২৫ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। তাদের বিরুদ্ধে ওজনে কারচুপি, মূল্যতালিকা প্রদর্শন না করা, নকল খাদ্যপণ্য বিক্রি এবং উৎপাদন ও প্রক্রিয়াজাতকরণে অনিয়মের অভিযোগ আনা হয়।
বুধবার (২৩ সেপ্টেম্বর) মুরাদনগর উপজেলার কোম্পানিগঞ্জ বাজারে অভিযানকালে এ জরিমানা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. কাউছার মিয়া।
আরও পড়ুন<<>>এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা-বৃত্তি প্রদান
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের জেলা কার্যালয় সূত্রে জানা গেছে, অভিযানে কয়েকটি মিষ্টির দোকানে ওজনে কারচুপির প্রমাণ পাওয়া যায়। মিষ্টির প্যাকেটের ওজন ১৩০ থেকে ১৫০ গ্রাম পর্যন্ত পাওয়া যায়। এ ছাড়া মূল্য তালিকা প্রদর্শন না করা, শিশু ও প্রাপ্তবয়স্কদের খাদ্য হিসেবে বিক্রির জন্য নকল ওটস রাখা এবং খাদ্যপণ্য উৎপাদন ও প্রক্রিয়াজাতকরণে বিভিন্ন অনিয়ম শনাক্ত করা হয়। এসব অনিয়মের দায়ে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইনের বিভিন্ন ধারায় পাঁচটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়। এর মধ্যে আশা মিষ্টি ঘরকে ১০ হাজার টাকা, শ্রী লক্ষ্মী ভাণ্ডারকে সাতহাজার টাকা এবং মাতৃভান্ডার ও লোকনাথ মিষ্টান্ন ভাণ্ডারকে আটহাজার টাকা করে জরিমানা করা হয়।
এ ছাড়া নকল ওটস ও ডিটারজেন্ট বিক্রির দায়ে ইভা এন্টারপ্রাইজকে একলাখ টাকা জরিমানা করা হয়। সর্বমোট একলাখ ২৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
আপন দেশ/এসআর
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































