ছবি: আপন দেশ
কালীগঞ্জ উপজেলার জামালপুর ইউনিয়নের বাসাইর বাজারে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়েছে। এসময় চালের বস্তায় পাটজাত বস্তা ব্যবহার না করে প্লাস্টিকের বস্তা ব্যবহার করার দায়ে দুই ব্যবসায়ীকে ১৩ হাজার অর্থদন্ড প্রদান করা হয়েছে।
রোববার (১৪ জুন) দুপুরে উপজেলার জামালপুর বাসাইর বাজারে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার ও তদারকির অংশ হিসেবে এ অভিযান পরিচালিত হয়। অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জাকিয়া সরওয়ার লিমা।
আরও পড়ুন<<>>মাছ ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুইজন নিহত
অভিযানে দুটি মামলায় জামালপুরের মেসার্স আফসানা এন্টারপ্রাইজের সিফাতউল্লাহকে ৩ হাজার টাকা ও শামিম ষ্টোরের আব্দুল মান্নানকে ১০ হাজার টাকাসহ মোট ১৩ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন ২০১০ এর ১৪ ধারায় এ অর্থ দণ্ড প্রদান করা হয়।
ভ্রাম্যমান আদালতকে প্রসিকিউটর হিসেবে সহযোগীতা করেন উপজেলা পাট উন্নয়ন কর্মকর্তা মো. আজিমউল ইসলাম, বেঞ্চ সহকারী মাহবুবুল ইসলাম ও আনসার সদস্যবৃন্দ।
আপন দেশ/এসআর
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































