Apan Desh | আপন দেশ

ক্যাশ-মেমো না থাকায় জরিমানা, গুদাম সিলগালা

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ২১:৪২, ১৯ জুলাই ২০২৬

ক্যাশ-মেমো না থাকায় জরিমানা, গুদাম সিলগালা

ছবি: আপন দেশ

বগুড়ার আদমদীঘি উপজেলার এক ইউনিয়ন থেকে অন্য ইউনিয়নে সার পরিবহনের সময় ক্যাশ-মেমো প্রদর্শন করতে না পারায় মেসার্স কাশেম এন্টারপ্রাইজকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়াও গুদামে মজুদের সঠিক হিসাব না থাকায় প্রতিষ্ঠানটির গুদাম সিলগালা করা হয়েছে।

রোববার (১৯ জুলাই) বিকেলে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আশরাফুল ইসলাম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ দণ্ড প্রদান করেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, রোববার  বিকেল ৪টার দিকে উপজেলার কুন্দগ্রাম ইউনিয়নের বিএডিসি ডিলার মেসার্স কাশেম এন্টারপ্রাইজ ক্যাশ-মেমো ছাড়াই আদমদীঘি সদর ইউনিয়নের মেসার্স খন্দকার ট্রেডার্সের নিকট ডিএপি ও এমওপি রাসায়নিক সার পরিবহন করছিল। 

আরও পড়ুন<<>>ঢাকায় যাতায়াতে লেগুনাই একমাত্র বাহন, ভোগান্তিতে কালীগঞ্জের মানুষ

এসময় উপজেলার তালশন কালীবাড়ি এলাকায় সার পরিবহনের গাড়ি আটক করা হয়। এসময় সারের ক্যাশ-মেমো প্রদর্শন করতে না পারায় এবং গুদামে মজুদের সঠিক হিসাব না থাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯-এর ৪৫ ধারায় মেসার্স কাশেম এন্টারপ্রাইজকে ১৫ হাজার টাকা অর্থদণ্ড করা হয়। একই সঙ্গে মেসার্স কাশেম এন্টারপ্রাইজের গুদামটি সিলগালা করা হয়।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা রবিউল ইসলাম ও থানার সাব-ইন্সপেক্টর সোহাগ প্রমূখ।

সহকারী কমিশনার (ভূমি) আশরাফুল ইসলাম বলেন, কৃষকদের স্বার্থ রক্ষা এবং সারের অবৈধ মজুদ ও চোরাচালান প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেয়া হবে বলেও জানান তিনি।

আপন দেশ/এসআর

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়