ছবি: আপন দেশ
নকল ও নিম্নমানের ঘি বানানোর অপরাধে জেবিএল এন্টারপ্রাইজের মালিক রাজ কুমার চৌধুরীকে ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। লক্ষ্মীপুরে নির্বাহী ম্যাজিষ্ট্রেট ক্যাথোয়াইপ্রু মারমা এ রায় দেন। অভিযানে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ ও র্যাব-১১ সহযোগীতা করে।
দন্ডপ্রাপ্ত রাজ কুমার পৌরসভার সমসেরাবাদ গ্রামের আকুল চন্দ্র চৌধুরীর ছেলে। এ ছাড়া পৃথক অভিযানে শহরের শাখারী পাড়া থেকে সুমন চন্দ্র সাহাকে অনুমোদনহীন নিম্নমানের আচার, চানাচুরসহ বিভিন্ন খাদ্যপণ্যে মজুদ রাখায় ১ লাখ টাকা জরিমানা আদায় করা হয়।
র্যাব-১১ লক্ষ্মীপুর ও নোয়াখালী অঞ্চলের কমান্ডার মিঠুন কুমার কুণ্ডু মঙ্গলবার (০৮ সেপ্টেম্বর) সকালে সাংবাদিকদের জানান, একটি গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ ও উপজেলা প্রশাসন সোমবার (০৭ সেপ্টেম্বর) বিকেলে লক্ষ্মীপুর শহরের কালিবাড়ি এলাকায় অভিযান চালায়। দীর্ঘদিন যাবত খাদ্যপণ্য ভেজাল ঘি, লেবেলে মিথ্যা তথ্য, মোড়কে বিভ্রান্তিকর তথ্য প্রদান, ভেজাল ঘি উৎপাদন, সংরক্ষণ, মজুদ ও বিক্রয় করার অপরাধে রাজ কুমার চৌধুরী কে ঘটনারস্থল থেকে আটক করে। পরে নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা তাকে তাৎক্ষনিক ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করে।
অপর দিকে পৃথক অভিযানে শহরের শাখারীপাড়ার অভিযানে অনুমোদনহীন নিম্নমানের আচার, চানাচুরসহ বিভিন্ন খাদ্যপণ্য মজুদ রাখায় সুমন চন্দ্র সাহাকে ১ লাখ টাকা জরিমানা করা হয়। অভিযানে জেলা নিরাপদ কর্মকর্তা সুমধু চক্রবর্তী, খাদ্য পরিদর্শক মোহাম্মদ আবদুল্লা হিল হাকিম, মো. তাজুল ইসলাম, মো. রিয়াজ উদ্দিনসহ র্যাব-১১ সদস্যরা উপস্থিত ছিলেন।
আপন দেশ/এবি
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































