Apan Desh | আপন দেশ

কালীগঞ্জে ৩ মাদকসেবীকে কারাদণ্ড

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ২০:৫২, ৮ আগস্ট ২০২৬

আপডেট: ২০:৫৩, ৮ আগস্ট ২০২৬

কালীগঞ্জে ৩ মাদকসেবীকে কারাদণ্ড

ছবি: আপন দেশ

গাজীপুরের কালীগঞ্জে মাদক সেবনের অপরাধে তিন ব্যক্তিকে কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (০৮ আগস্ট) দুপুরে এ সাজা দেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আল-আমিন হালদার।

সাজাপ্রাপ্ত তিনজনের মধ্যে দুজনকে এক মাস করে এবং অপরজনকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে। এছাড়া প্রত্যেককে ১০০ টাকা করে অর্থদণ্ড করা হয়েছে।

দণ্ডপ্রাপ্ত দুজন হলেন উপজেলার বাহাদুরশাদী ইউনিয়নের বেতুয়া গ্রামের মো. ফজলুল হকের ছেলে মো. আনোয়ার হোসেন (৪৬) এবং জাঙ্গালিয়া ইউনিয়নের পুনসহি এলাকার রহিম খানের ছেলে জয়নাল খান (২৭)।

স্থানীয়দের অভিযোগ, তারা ইয়াবাসহ বিভিন্ন মাদক সেবন করে এলাকায় জনসাধারণের পরিবেশ নষ্ট করছিলেন। পরে স্থানীয়রা তাদের পুলিশের হাতে তুলে দেন। ভ্রাম্যমাণ আদালতে দুজনকে ১০০ টাকা অর্থদণ্ড ও এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়।

অপর সাজাপ্রাপ্ত ব্যক্তি হলেন তুমলিয়া ইউনিয়নের চুয়ারিয়াখোলা এলাকার কাজী আনোয়ারের ছেলে কাজী জুয়েল (৩৫)।

আরও পড়ুন <<>> স্বেচ্ছাসেবী ফোরামের মাসব্যাপী আবৃত্তি চিত্রাঙ্কন প্রতিযোগিতা

স্থানীয়দের অভিযোগ, জুয়েল মাদক সেবনের পর পরিবারের সদস্য ও স্থানীয়দের সঙ্গে খারাপ আচরণ করতেন। নেশার টাকা জোগাড় করতে প্রায়ই ঘরের বিভিন্ন জিনিসপত্র ভাঙচুর করতেন। এতে অতিষ্ঠ হয়ে পরিবারের সদস্যরা তাকে পুলিশের কাছে তুলে দেন।

পুলিশ তাকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করলে আদালত জুয়েলকে ১০০ টাকা অর্থদণ্ড ও এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেন।

এ ঘটনায় তিনজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় পৃথক তিনটি মামলা করা হয়েছে।

ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রমে প্রসিকিউটর হিসেবে সহযোগিতা করেন কালীগঞ্জ থানার উপপরিদর্শক শান্তি চন্দ্র দাস। এসময় বেঞ্চ সহকারী মাহবুবুল ইসলাম ও পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

শীর্ষ সংবাদ:

হাসিনার নির্দেশে সালাহউদ্দিন আহমদকে গুম করা হয়: তদন্ত তরুণদের নেতৃত্বেই প্রযুক্তিনির্ভর উন্নয়ন হবে: তথ্যপ্রযুক্তিমন্ত্রী দেশকে কী দিতে পারলাম, সেটিই গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী ড্যাবের প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রধানমন্ত্রী সিন্ডিকেট ভেঙে কৃষকদের লাভ নিশ্চিত করা হবে: আইনমন্ত্রী রংপুর-লালমনিরহাট রুটে ট্রেন চলাচল বন্ধ নাটোরে বাস-ভুটভুটির সংঘর্ষে তিন গরু ব্যবসায়ী নিহত একদিনের ব্যবধানে বাড়ল স্বর্ণের দাম, ভরি কত অস্ট্রেলিয়ায় পরীক্ষার আগেই ফেল শান্তরা ইরান যুদ্ধ থেকে সম্মানজনকভাবে সরে আসা উচিত: মার্কিন জেনারেল ট্রাম্পের বিলাসী ’বলরুম প্রকল্প’ আটকে দিলেন আদালত
Footer Advertisement