Apan Desh | আপন দেশ

মেসি

আর্জেন্টিনা-মিশর ম্যাচে বিতর্কে কিংবদন্তিদের প্রতিক্রিয়া

আর্জেন্টিনা-মিশর ম্যাচে বিতর্কে কিংবদন্তিদের প্রতিক্রিয়া

মিশরকে ৩-২ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে আর্জেন্টিনা। তবে ম্যাচে বেশ কিছু সিদ্ধান্ত নিয়ে বিতর্ক শুরু হয়েছে। বিশেষ করে নাটকীয় এ ম্যাচে রেফারিং ও ভিএআর নিয়ে রীতিমতো বিতর্ক হচ্ছে। মিশরের কোচ হোসাম হাসান সরাসরি অভিযোগ তুলেছেন, বর্তমান বিশ্বচ্যাম্পিয়নদের সুবিধা দিতে এবং লিওনেল মেসিকে টুর্নামেন্টে টিকিয়ে রাখতে ম্যাচটিতে কারচুপি করা হয়েছে। তার এ বিস্ফোরক মন্তব্য ফুটবল বিশ্বে তীব্র আলোড়ন তৈরি করেছে, যা নিয়ে থিয়েরি অঁরি, রয় কিন ও জ্লাতান ইব্রাহিমোভিচের মতো কিংবদন্তিরাও দ্বিমুখী প্রতিক্রিয়া জানিয়েছেন।

০৮:২৮ পিএম, ৮ জুলাই ২০২৬ বুধবার

মেসিকে নেতৃত্বে রেখেই বিশ্বকাপের দল ঘোষণা আর্জেন্টিনার

মেসিকে নেতৃত্বে রেখেই বিশ্বকাপের দল ঘোষণা আর্জেন্টিনার

বিশ্বকাপজয়ী আর্জেন্টিনার অধিনায়ক হিসেবে ২০২৬ বিশ্বকাপেও খেলবেন লিওনেল মেসি। লিওনেল মেসিকে অধিনায়ক রেখেই বৃহস্পতিবার (২৯ মে) রাতে এবারের বিশ্বকাপের জন্য ২৬ সদস্যের দল ঘোষণা করেছে আর্জেন্টিনা।যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় অনুষ্ঠিত হতে যাওয়া এবারের আসরটি হবে ৩৮ বছর বয়সী ইন্টার মায়ামি ফরোয়ার্ডের ষষ্ঠ বিশ্বকাপ। ২০২২ সালে কাতার বিশ্বকাপে ফ্রান্সকে টাইব্রেকারে হারিয়ে আর্জেন্টিনাকে তৃতীয় শিরোপা এনে দিয়েছিলেন মেসি। এবার খেলতে নামলে এটি হবে তার ষষ্ঠ বিশ্বকাপ।  ২০২২ সালে কাতারে বিশ্বকাপজয়ী দলের বেশিরভাগ সদস্যই আছেন এবারের স্কোয়াডে। মেসির পাশাপাশি রয়েছেন এমিলিয়ানো মার্টিনেজ, নিকোলাস ওতামেন্দি, রদ্রিগো ডি পল, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, এনজো ফার্নান্দেজ, হুলিয়ান আলভারেজ ও লাউতারো মার্টিনেজসহ ১৭ জন ফুটবলার।

১২:০৭ পিএম, ২৯ মে ২০২৬ শুক্রবার

মেসির সামনে নতুন রেকর্ড

মেসির সামনে নতুন রেকর্ড

ফিফা বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবে নতুন এক মাইলফলকের সামনে দাঁড়িয়ে আছেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ক লিওনেল মেসি। প্রস্তুতি ম্যাচ খেলতে গিয়ে ক্যারিয়ারের সবচেয়ে বড় স্টেডিয়ামে মাঠে নামতে যাচ্ছেন তিনি। শিরোপা ধরে রাখার লক্ষ্যে নিজেদের ঝালিয়ে নিতে আগামী ৬ জুন যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের কলেজ স্টেশনে অবস্থিত কাইল ফিল্ডে আর্জেন্টিনার মুখোমুখি হবে হন্ডুরাস। প্রায় এক লাখ দর্শক ধারণক্ষমতা সম্পন্ন এ স্টেডিয়ামে খেলতে নেমেই মেসি নিজের ক্যারিয়ারের নতুন মাইলফলক স্পর্শ করবেন। এটি হবে তার খেলা সবচেয়ে বড় স্টেডিয়াম।

০৬:১১ পিএম, ১০ এপ্রিল ২০২৬ শুক্রবার

Advertisement
সর্বাধিক পঠিত
Advertisement

শীর্ষ সংবাদ:

শাপলা চত্বর হত্যা মামলায় লতিফ সিদ্দিকী গ্রেফতার পুলিশের ব্যারিকেড ভেঙে হবিগঞ্জের পথে এনসিপি পেপ্যাল সেবা চালুর পথ সহজ করলো বাংলাদেশ ব্যাংক নোয়াখালীতে নতুন গ্যাস কূপের খনন কাজ শুরু শিল্প খাতে গ্যাস সংকট সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর শ্যোন অ্যারেস্ট নিয়ে হাইকোর্টের আদেশ আপিলে স্থগিত জাতিসংঘের সাধারণ অধিবেশনে অংশ নিতে নিউ ইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী বিএনপি-ছাত্রদল-এনসিপির পাল্টাপাল্টি কর্মসূচি, ১৪৪ ধারা জারি সীমান্তে মাইন বিস্ফোরণ, যুবকের পা বিচ্ছিন্ন টানা ২৪ ঘণ্টায় ২৪ হাজার কিলোমিটার পাড়ি, এয়ারবাসের ইতিহাস এমপি​ সরোয়ারের অধিবেশনে যোগ দিতে বাধা নেই: আপিল বিভাগ