Apan Desh | আপন দেশ

মেসিকে নিয়ে সুখবর দিলেন মায়ামি কোচ

নিজস্ব প্রতিবদেক

প্রকাশিত: ১৬:৪৬, ২৯ মার্চ ২০২৫

মেসিকে নিয়ে সুখবর দিলেন মায়ামি কোচ

লিওনেল মেসি।

চোটের কারণে উরুগুয়ে ও ব্রাজিলের বিপক্ষে দুটি ম্যাচে স্কোয়াডে ছিলেন না লিওনেল মেসি। তবে ইন্টার মায়ামির হয়ে মাঠে ফেরার কাছাকাছি আছেন তিনি। এরই মধ্যে মায়ামির অনুশীলনে ফিরে এসেছেন বিশ্বকাপ জয়ী এ তারকা।

শনিবার (২৯ মার্চ) ফিলাডেলফিয়া ইউনিয়নের সঙ্গে মায়ামির লড়াইয়ে মেসির খেলা নিয়ে আশাবাদী কোচ হাভিয়ের মাসচেরানো। তিনি বলেন, লিও ভালো আছে, ঠিকভাবেই সব কিছু করছে। যদি কোনো অস্বাভাবিক কিছু না ঘটে, তার নাম রোস্টারে থাকবে।

আরও পড়ুন>>>জন্মদেশ পাকিস্তানের বিপক্ষে বিশ্বরেকর্ড গড়লেন আব্বাস

কোচ জানিয়েছেন, শুরুর একাদশে মেসি নামবেন কিনা, সেটা নিশ্চিত নয়। তবে ম্যাচের রোস্টারে তার উপস্থিতি নিশ্চিত।

সর্বশেষ গত ১৬ মার্চ আটলান্টা ইউনাইটেডের বিপক্ষে ইন্টার মায়ামির ২-১ গোলের জয়ের ম্যাচে খেলেছিলেন মেসি। এর পর থেকে আর মাঠে দেখা যায়নি তাকে। 

মেজর লিগ সকারে চার ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে আপাতত পয়েন্ট তালিকার তিনে আছে মায়ামি। পাঁচ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে শীর্ষে ফিলাডেলফিয়া।

আপন দেশ/এমবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী যুদ্ধের ময়দানে ট্রাম্পকে একা ফেলে চলে গেল ন্যাটো ঢাবিতে নতুন উপাচার্য নিয়োগ স্কুল ভর্তিতে লটারি পদ্ধতি বাতিল খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ঈদের ছুটিতেও সীমিত পরিসরে খোলা থাকবে ব্যাংক জাতীয় ঈদগাহে প্রধান জামাতের সময় নির্ধারণ তেলের সংকট-দাম বাড়ছে কি না, জানালেন সেতুমন্ত্রী সিরিজ জিতে সুখবর পেল বাংলাদেশ ঈদ শেষে ফিরতি যাত্রা: ২৬ মার্চের ট্রেনের টিকিট বিক্রি শুরু মোজতবা খামেনিকে নিয়ে ইরানের নতুন বার্তা লম্বা ছুটিতে যাচ্ছেন সরকারি চাকরিজীবীরা, আজ শেষ কর্মদিবস এবারের অস্কার পেলেন যারা সংবাদমাধ্যমের লাইসেন্স বাতিলের হুমকি ট্রাম্প প্রশাসনের